Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • এক বছরে সাড়ে ৩ হাজার নারী-কন্যাশিশু নির্যাতিত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২৩ ১২:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২৩ ১২:৫৫

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    এক বছরে সাড়ে ৩ হাজার নারী-কন্যাশিশু নির্যাতিত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২৩ ১২:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২৩ ১২:৫৫

    এক বছরে সাড়ে ৩ হাজার নারী-কন্যাশিশু নির্যাতিত
    গত একবছরে তিন হাজার ৪৯৫ জন নারী ও কন্যাশিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডসহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। 
     
    এর মধ্যে নারী এক হাজার ৮৭৬ জন এবং কন্যাশিশু আছেন এক হাজার ৬১৯ জন। বাংলাদেশ মহিলা পরিষদ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
     
    মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হয়।
     
    রোববার (১ জানুয়ারি) সংস্থাটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
     
    বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা প্রতিবেদনে দেখা যায়, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট তিন হাজার ৪৯৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতিত হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৬৭২ জন কন্যা এবং ৩১৫ জন নারী। এই সংখ্যার মধ্যে ১২১ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। 
     
    এসব ধর্ষণের ঘটনায় ২৩ জন কন্যাসহ ৩৮ জনকে হত্যা করা হয়েছে। ধর্ষণের কারণে সাতজন কন্যাসহ আটজন আত্মহত্যা করেছে। এছাড়া ৯৪ জন কন্যাসহ ১৪০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
     
    নির্যাতনের এ প্রতিবেদন অনুযায়ী, এই একবছরে ১৬৩ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। এর মধ্যে ১২২ জন কন্যাশিশু। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ১২৫ জনের মধ্যে ১০৪ জন। এই উত্তক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন মোট সাতজন। 
     
    পাচারের শিকার হয়েছে ১০৮ জন নারী ও কন্যা। যাদের মধ্যে কন্যাশিশু ২৮ জন। এসিডদগ্ধের ঘটনা ঘটেছে ২২ জনের সঙ্গে। এর মধ্যে ১২ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে তিনজন কন্যাশিশু।
     
    এছাড়া যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১৬৫ জন। এর মধ্যে ৬৫ জনকে এই কারণে হত্যা করা হয়েছে। পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন ২১৯ জন। 
     
    পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২১ জন। মানসিক নির্যাতনের শিকার হয়েছেন একজন। যৌন নির্যাতনের শিকার হয়েছেন একজন। ১৩ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচজন গৃহকর্মীর হত্যা ও দু’জন আত্মহত্যা করেছে।
     
    মহিলা পরিষদের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৯২ জন কন্যাসহ ৫০৭ জনকে বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে। হত্যাচেষ্টা হয়েছে ৫২ জনের ওপর, এর মধ্যে ১২ জন কন্যাশিশু। ৬৯ জন কন্যাসহ ৩১০ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৮২ জন কন্যাসহ ২৩৯ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৬ জন কন্যাসহ ৩৭ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন।
     
    এছাড়াও পাঁচজন নারী ও কন্যাশিশু আত্মহত্যার চেষ্টা করেছেন। পিতৃত্বের দাবির ঘটনা ঘটেছে একটি। অপহরণের শিকার হয়েছে ১০৯ জন কন্যাসহ ১২৭ জন। অপহরণের চেষ্টা করা হয়েছে সাতজন নারী ও কন্যাকে। ফতোয়ার শিকার হয়েছেন নয়জন। দুই জনকে পতিতালয়ে বিক্রি করা হয়েছে। জোরপূর্বক বিয়ের ঘটনা ঘটেছে দুটি। পুলিশি নির্যাতনের ঘটনা ঘটেছে পাঁচটি। সাইবার অপরাধের শিকার হয়েছেন ৫৭ জন। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ২৭টি।
     
    গত একবছরে বাল্যবিবাহ ঠেকানো গেছে ৬১টি। এছাড়া ৩১জন কন্যাসহ ৯৪ জন বিচ্ছিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    2. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    3. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    4. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    5. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    7. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬