Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ২০২২ সালে সড়কে ঝরেছে ৯ হাজার ৯৫১ প্রাণ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২৩ ১৮:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২৩ ১৮:০২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ২০২২ সালে সড়কে ঝরেছে ৯ হাজার ৯৫১ প্রাণ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২৩ ১৮:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২৩ ১৮:০২

    ২০২২ সালে সড়কে ঝরেছে ৯ হাজার ৯৫১ প্রাণ

    গেলো ২০২২ সালে ৬ হাজার ৭৪৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৯৫১ জন; আর আহত হয়েছেন ১২ হাজার ৩৫৬ জন।

    সোমবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।


    সংবাদ সম্মেলনে বলা হয়, একই সময়ে ৬০৬টি রেল দুর্ঘটনায় ৫৫০ জন নিহত ও ২০১ জন আহত হয়েছেন। এছাড়া নৌপথে ২৬২টি দুর্ঘটনায় ৩৫৬ জন নিহত ও ৩৫৭ জন আহত ও ৭৪৩ জন এখনও নিখোঁজ রয়েছেন।

    ২০২২ সালে সড়ক, রেল ও নৌপথে ৭ হাজার ৬১৭টি দুর্ঘটনায় ১০ হাজার ৮৫৮ জন নিহত ও ১২ হাজার ৮৭৫ আহত হয়েছেন।

    ২০২১ সাল থেকে ২০২২ সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে ১৯.৮৯ শতাংশ, প্রাণহানি বেড়েছে ২৭.৪৩ শতাংশ।

    সড়কে দুর্ঘটনায় ২০২২ সালে নিহতদের মধ্যে ৫৮৮ শিশু, ৬৬৬ শিক্ষার্থী, ১১৭ শিক্ষক, ৩১ চিকিৎসক, ২৪ সাংবাদিক, ১৬ মুক্তিযোদ্ধা, ১১৪ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ২৭ প্রকৌশলী, ৯ আইনজীবী, ২ হাজার ৩৮৩ চালক, ৪২১ পরিবহন শ্রমিক এবং ১১৩ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী রয়েছে।

    সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে ২৮.৫৯ শতাংশ, দ্বিতীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-লরিতে ২৪.৫০ শতাংশ, আর তৃতীয় বাসে ১৩.৯৫ শতাংশ। সড়ক দুর্ঘটনায় ৫২.৫৫ শতাংশ পথচারীকে গাড়ি চাপা দেয়া হয়।

    ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত গত ৮ বছরে ৪৪ হাজার ১৭১টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬১ হাজার ৬০৬ জন। ২০২২ সালের ১৫ জুলাই, একদিনেই সারা দেশে ৩৭টি দুর্ঘটনায় ৪৩ জন নিহত এবং ৯৭ জন আহত হন। দুর্ঘটনা প্রতিরোধে ১৩ দফা সুপারিশ করে যাত্রী কল্যাণ সমিতি।
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    2. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    3. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    4. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    5. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    7. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬