Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • থানায় আসা বিপন্ন মানুষের সঙ্গে মানবিক আচরণের তাগিদ রাষ্ট্রপতির
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৩ ২২:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৩ ২২:৩৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    থানায় আসা বিপন্ন মানুষের সঙ্গে মানবিক আচরণের তাগিদ রাষ্ট্রপতির

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৩ ২২:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৩ ২২:৩৯

    থানায় আসা বিপন্ন মানুষের সঙ্গে মানবিক আচরণের তাগিদ রাষ্ট্রপতির

    জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে পুলিশকে আরও সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

    তিনি বলেন, থানায় আসা বিপন্ন মানুষকে তাদের প্রত্যাশিত সেবা দিতে আপনাদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তাদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। থানায় এসে কোনো ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন।

    পুলিশ সপ্তাহ উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

    পুলিশের উন্নয়ন ও আধুনিকায়নে সরকারের নানা কার্যক্রম তুলে ধরে রাষ্ট্রপতি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে নিজেদের দক্ষ করে গড়ে তোলারও আহ্বান জানান।

    মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, আইনি সেবা পেতে জনগণ যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে।

    পুলিশের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বাড়াতে জনমুখী সেবা চালুর মাধ্যমে জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তালার কথা বলেন তিনি। তিনি বলেন, মনে রাখবেন, জনগণকে সেবা প্রদান করা আপনাদের পবিত্র দায়িত্ব।

    আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

    তিনি বলেন, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, ওপেন হাউজ ডে ইত্যাদি জনমুখী কার্যক্রমের মাধ্যমে পুলিশিংয়ের ক্ষেত্রে জনগণকেও সম্পৃক্ত করতে হবে।
    তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে পারলে অপরাধ নিয়ন্ত্রণ পুলিশের জন্য অনেক সহজ হবে বলে তিনি মনে করেন।

    প্রথাগত অপরাধের সাথে ফাইন্যান্সিয়াল ক্রাইম ও সাইবার বুলিংসহ সাইবার অপরাধের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে রাষ্ট্রপতি মনে করেন।

    তিনি চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায়ও বাংলাদেশ পুলিশকে এগিয়ে থাকতে হবে বলে জানান। বাংলাদেশ পুলিশে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই), বিগ ডাটা ইত্যাদি প্রযুক্তি সংযোজন ও ব্যবহারের মাধ্যমে অপরাধ দমনে উদ্যোগী হতে হবে।

    এছাড়া, মাদকের বিস্তার দেশের জন্য পুলিশের পাশাপাশি দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
    তিনি বলেন, কিশোর অপরাধ দমনেও বাংলাদেশ পুলিশকে আরও তৎপর হতে হবে। পিতা-মাতা, অভিভাবক ও পরিবারকেও এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন রাষ্ট্রপতি।

    তিনি বলেন, পুলিশকে বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে। বাংলাদেশ পুলিশের উন্নয়ন ও আধুনিকায়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশের উপযোগী করে বাংলাদেশ পুলিশ বাহিনীকে গড়ে তুলতে হবে।

    রাষ্ট্রপতি ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম পুলিশ সপ্তাহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্বোধনী ভাষণের উদ্ধৃতি দেন, ‘মনে রাখবেন, আপনাদের মানুষ যেন ভয় না করে। আপনাদের যেন মানুষ ভালোবাসে। আপনারা জানেন, অনেক দেশে পুলিশকে মানুষ শ্রদ্ধা করে। আপনারাও শ্রদ্ধা অর্জন করতে শিখুন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    2. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    3. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    4. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    5. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    7. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬