Journalbd24.com

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সশরীরে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : কে এম খালিদ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৩ ১৭:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৩ ১৭:৪৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    সশরীরে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : কে এম খালিদ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৩ ১৭:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৩ ১৭:৪৬

    সশরীরে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : কে এম খালিদ

    এবার অমর একুশে বইমেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বইমেলার কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

    প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী এবার নিজে সশরীরে উপস্থিত হয়ে বইমেলার উদ্বোধন করবেন। এখন পর্যন্ত এমন সিদ্ধান্তই আছে। প্রধানমন্ত্রী ১ ফেব্রুয়ারি বিকেল তিনটায় আসবেন এবং তিনি মেলায় উদ্বোধন ও পরিদর্শনের পর আমরা সবার জন্য বইমেলা উন্মুক্ত করে দেব। আমাদের প্রস্তুতি ভালো আছে এবং এখন পর্যন্ত সব কিছু আমাদের মতো করেই খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আশা করি, আমরা এটি সুন্দর এবং সফলভাবে সমাপ্ত করতে পারব।’

    তিনি আরো বলেন, ‘এটিকে সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখব যেন আমরা যথাসময়ে সুষ্ঠুভাবে এটি সম্পূর্ণ করতে পারে। আর বইমেলার একটি নীতিমালা আছে। এখানে যারা অংশগ্রহণ করবে তাদের সবাইকে সেই নীতিমালা মেনেই অংশ নিতে হবে। এ ছাড়া একটি মনিটরিং কমিটি করা হয়েছে, যেটির মাধ্যমে যেসব প্রতিষ্ঠান এই বইমেলা নীতিমালার বাইরে যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বইমেলায়ই ৭ সদস্যের এই টাস্কফোর্সের একটি কমিটি থাকবে।’

    প্রতিমন্ত্রী বলেন, ‘এই মেলার মাধ্যমে মুক্তচিন্তার কোনো ব্যাঘাত ঘটবে বলে আমার মনে হয় না। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে যে কারো বিরুদ্ধে হিংসা-বিদ্বেষ বা অগ্রহণযোগ্য কিছু আমরা চাই না। কেননা এটি একটি মুক্তচিন্তার জায়গা। এটি আমাদের প্রাণের মেলা, আমরা চাই না প্রাণের মেলায় কেউ কাউকে নিয়ে কটু কথা বলুক।’

    আদর্শ প্রকাশনীর অংশগ্রহণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘বইমেলার যে নীতিমালা আছে তা মেনে তারা অবশ্যই মেলায় অংশগ্রহণ করতে পারবে। তবে তাদের নতুন যে দাবি নিয়ম-নীতি সংস্কার, সেটি সময়ের ব্যাপার, হুট করে চাইলেই সেটি সম্ভব নয়। গত বছর তাদের বইয়ে আপত্তিকর কিছু ছিল, যে ব্যাপারে এবার আপত্তি জানানো হয়েছিল। সেদিক থেকে ১০ জনের যে নিয়ম, সেটি মেনেই আদর্শকে বইমেলায় আসতে হবে এবং শুধু আদর্শ নয়, সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই নিয়ম-নীতি কার্যকর।’

    এবারের মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ৪৭২টি প্রতিষ্ঠান এবং ৭১০টি ইউনিট ও বাংলা একাডেমিতে ১০৩টি প্রতিষ্ঠান ও ১৪৭টি ইউনিট অংশ নিচ্ছে। এ ছাড়া প্যাভিলিয়ন আছে ৩৪টি। সঙ্গে ফুডকোর্ট, নামাজের জায়গাসহ অন্যান্য ব্যবস্থা থাকবে।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬