Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ‘যুদ্ধশিশু’ হিসেবে প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন মেরিনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৩ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৩ ১৪:৩৩

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    ‘যুদ্ধশিশু’ হিসেবে প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন মেরিনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৩ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৩ ১৪:৩৩

    ‘যুদ্ধশিশু’ হিসেবে প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন মেরিনা

    ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর পৈশাচিক নির্যাতনের শিকার হন সিরাজগঞ্জের তাড়াশের উত্তরপাড়ার মৃত ফাজিল আকন্দের স্ত্রী পচি বেওয়া। স্বাধীনতার পরে পিতৃপরিচয়হীনভাবে জন্ম হয় মেরিনা খাতুনের (৫১)। এরপর থেকেই সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন দিনের পর দিন। 

    দীর্ঘ অপেক্ষার পর ২০১৮ সালে বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে গেজেটভুক্ত হন পচি বেওয়া। এর আগে ২০০৫ সালের ১৮ এপ্রিল তিনি মারা যান।

    বীর মুক্তিযোদ্ধা পচি বেওয়ার মেয়ে মেরিনা খাতুন এবার বাংলাদেশে প্রথমবারের মতো ‘যুদ্ধশিশু’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন। 

    মেরিনা খাতুন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ওয়াপদা বাঁধ এলাকার ওমর আলীর স্ত্রী।

    গত ৯ জানুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) মহাপরিচালক জহুরুল ইসলাম রোহেলের সই করা এক পত্রের মাধ্যমে মেরিনা খাতুনকে ‘যুদ্ধশিশু’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

    রোববার (২২ জানুয়ারি) সকালে মেরিনা খাতুন ও তার স্বামী ওমর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে, তাড়াশের বীরঙ্গানা পচি বেওয়ার (মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত) মেয়ে মেরিনা খাতুন যুদ্ধশিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য ২০২২ সালের সেপ্টম্বর মাসের ৮ তারিখে জাতীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেন। এরই প্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ৮২ তম সভায় মন্ত্রী বিষয়টি উত্থাপন করেন। সেখানে যুদ্ধশিশু হিসেবে মেরিনা খাতুনকে স্বীকৃতি প্রদানের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।

    খোঁজ নিয়ে জানা যায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় স্থানীয় রাজাকাররা তাড়াশের উত্তর পাড়ার মৃত ফাজিল আকন্দের বিধবা স্ত্রী পচি বেওয়াকে (বর্তমানে মৃত) বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় পাক বাহিনীর সামরিক ক্যাম্পে।
    সেখানে তারা ওপর পাশবিক নির্যাতন চালায় পাকিস্তানি সেনারা। 

    দেশের প্রথম যুদ্ধশিশু হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়ে মেরিনা খাতুন বলেন, ‘আমাকে স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত সম্বলিত পত্র হাতে পেয়েছি। এতে আমি আনন্দিত। পাশাপাশি, মুক্তিযোদ্ধাদের মতো যুদ্ধশিশুদের আর্থিকভাবে সম্মানী দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।’

    মেরিনা খাতুন কন্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বড় হয়ে মায়ের কাছ থেকে জেনেছি কিভাবে তিনি আমাকে পেটে ধারণ করেছেন। কিভাবে মানুষজন তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন। আর বর্তমানে যুদ্ধশিশু হিসেবে আমিও মায়ের মতোই অসহনীয় যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি। পাশাপাশি প্রতিনিয়ত জীবন-জীবিকা নিয়ে যুদ্ধ করছি। বর্তমানে আমার ১০ সদস্যের অভাব-অনটনের সংসারে স্বামীর একটি অটোভ্যান আর ছেলের চা বিক্রির টাকায় কোনোমতে চলেছি। তাই আমি চাই বীর মুক্তিযোদ্ধা মায়ের মতো সন্মানজনক সুবিধা।’

    ১৯৭১ সালের চলনবিলের যুদ্ধকালীন সংগঠন পলাশডাঙ্গা যুব শিবিরের বীর মুক্তিযোদ্ধা ও তাড়াশের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক সাইদুর রহমান সাজু বলেন, যুদ্ধশিশু মেরিনার জীবন যেন ৭১ এর যুদ্ধের গল্পের মতোই করুণ। কেননা স্বাধীনতা যুদ্ধের সময় স্থানীয় রাজাকাররা পচি বেওয়াকে বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পাকিস্তানি বাহিনীর সামরিক ক্যাম্পে পাশবিক নির্যাতনের ফলে জন্ম হয় মেরিনা খাতুনের। এর চেয়ে আর নির্মম কী হতে পারে? পরে মাত্র ১২ বছর বয়সে ১৯৮৪ সালে তাড়াশের ওমর আলীর সঙ্গে কিশোরী মেরিনা খাতুনের বিয়ে হয়। বর্তমানে তিন ছেলে ও এক মেয়ের মা তিনি।

    তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আরশেদুল ইসলাম বলেন, যুদ্ধশিশু মেরিনার রাষ্ট্রীয় স্বীকৃতির জন্যও আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম। তাড়াশের বীর মুক্তিযোদ্ধারা সব ধরনের সহযোগিতা করবে তাকে।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬