Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রেকর্ড খাদ্য মজুত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩ ২০:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩ ২০:০৫

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    রেকর্ড খাদ্য মজুত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩ ২০:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩ ২০:০৫

    রেকর্ড খাদ্য মজুত

    সরকারের রেকর্ড পরিমাণ খাদ্য মজুত গড়ে উঠেছে। বর্তমানে মজুতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ২৫ হাজার ৪২৭ মেট্রিক টন। এর আগে রেকর্ড মজুত ছিল ২০১৮ সালের অক্টোবরে ১৬ লাখ ৭৩ হাজার ৬৩৮ মেট্রিক টন। বর্তমান মজুত খাদ্য নিরাপত্তায় সরকারকে সুদৃঢ় অবস্থানে নিয়ে এসেছে। এ বিষয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জনকণ্ঠকে বলেন, আমরা দেশের ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি।

    এ লক্ষ্যে খাদ্য মজুতের পরিমাণ বাড়ানো হয়েছে। এটি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নেরও একটি প্রতিফলন। একইসঙ্গে কৃচ্ছ্র সাধনের মাধ্যমে বিগত ছয় মাসে ৩৮২ কোটি টাকা সাশ্রয় করেছে খাদ্য মন্ত্রণালয়। বছরে এই সাশ্রয় হবে ৭২৬ কোটি টাকা। চারটি কর্মসূচি পরিবর্তন ও ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে গত ছয় মাসে ৩৮২ কোটি ২৪ লাখ ৭১ হাজার ৬৩৩ টাকা সাশ্রয় করেছে খাদ্য মন্ত্রণালয়। চলতি অর্থবছরে (২০২২-২৩) মোট সাশ্রয়ের পরিমাণ দাঁড়াবে ৭২৬ কোটি ৮২ লাখ ১৫ হাজার ১৫ টাকা। বর্তমান পরিস্থিতিতে পারিবারিকভাবে সকলকে কৃচ্ছ্র সাধনের আহ্বান জানান মন্ত্রী।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, সব মিলিয়ে বর্তমানে খাদ্য মজুতের পরিমাণ ১৯ লাখ ২৫ হাজার ৪২৭ মেট্রিক টন। এর মধ্যে গুদামে চাল রয়েছে ১৫ লাখ ৫৬ হাজার ২০১ মেট্রিক টন। আর গম মজুতের পরিমাণ ৩ লাখ ৬৯ হাজার ২২৬ মেট্রিক টন। খাদ্য মজুতের এই পরিমাণ বাংলাদেশের ইতিহাসে নতুন রেকর্ড। প্রত্যেকটি গুদাম প্রায় পূর্ণ। গত বছরের তুলনায় এখন মজুত তিন লাখ টনেরও বেশি। এই রেকর্ড ভেঙে মজুতে এবার নতুন রেকর্ড তৈরি হয়েছে।

    এ প্রসঙ্গে খাদ্য সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে খাদ্য পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে মুজত বাড়ানো হয়েছে। এখন চলছে আমন সংগ্রহ অভিযান। এতে পাঁচ লাখ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    সূত্র জানায়, বর্তমানে দেশে মোট খাদ্য মজুতের ধারণ ক্ষমতা রয়েছে ২২ লাখ মেট্রিক টন। এ ছাড়া আরও কিছু গুদাম নির্মাণ করা হচ্ছে। এগুলোর নির্মাণকাজ সমাপ্ত হলে ধারণ ক্ষমতা আরও এক লাখ মেট্রিক টন বাড়বে। সরকারি হিসেব অনুযায়ী বর্তমানে সরু চালের বাজারমূল্য কেজি প্রতি ৬৫ টাকা থেকে ৮০ টাকা, মাঝারি চাল কেজি প্রতি ৫২ টাকা থেকে ৫৮ টাকা এবং মোট চাল ৪৫ থেকে ৪৮ টাকা। বর্তমানে চালের বাজার স্থিতিশীল রয়েছে।

    রেকর্ড পরিমাণ মজুতের পর দেশের চালের বাজার স্থিতিশীল রয়েছে। চাল ব্যবসায়ীদের সিন্ডিকেটও রয়েছে নীরব। সরকারের হাতে মজুত কমে গেলে এরা বাজারকে অস্থিতিশীল করে তোলে। কিন্তু সরকারের হাতে মজুত বেড়ে যাওয়ায় এরা কোনো কারসাজি করার সুযোগ পাচ্ছে না বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। খুচরা বিক্রেতাদের বক্তব্য বাজার স্থিতিশীল থাকলে ক্রেতা-বিক্রেতা সকলের জন্য মঙ্গল। 

    এদিকে চারটি কর্মসূচি পরিবর্তন ও ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বাজার ঠিক রেখে গত ছয় মাসে ৩৮২ কোটি ২৪ লাখ ৭১ হাজার ৬৩৩ টাকা সাশ্রয় করেছে খাদ্য মন্ত্রণালয়। চলতি অর্থবছরে (২০২২-২৩) মোট সাশ্রয়ের পরিমাণ দাঁড়াবে ৭২৬ কোটি ৮২ লাখ ১৫ হাজার ১৫ টাকা। বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের প্রচলিত বিভিন্ন নীতি ও পদ্ধতির সময়োপযোগী আংশিক পরিবর্তনের মাধ্যমে সরকারি ব্যয় সাশ্রয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ কথা বলেন। 

    তিনি বলেন, কোভিড-১৯ এবং ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময়ে সারাবিশ্বে আর্থসামাজিক যে অস্থিতিশীলতা উদ্ভব হয়, বাংলাদেশেও তার বিরূপ প্রভাব পড়ে। এ পরিস্থিতিতে সরকারি ব্যয়ে কৃচ্ছ্র সাধনের লক্ষ্যে গত বছরের জুন থেকে খাদ্য মন্ত্রণালয় বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মকাণ্ডে ব্যয়যোগ্য অর্থ সাশ্রয়ের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে খাদ্য মন্ত্রণালয় খাদ্য অধিদপ্তরের মাধ্যমে প্রচলিত বিভিন্ন নীতি ও পদ্ধতির সময়োপযোগী আংশিক পরিবর্তন করে এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে গত বছরের ১০ জুন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৩৮২ কোটি ২৪ লাখ ৭১ হাজার ৬৩৩ টাকা সরকারি ব্যয় সাশ্রয় করেছে। তিনি বলেন, আগামী ৩০ জুন পর্যন্ত সর্বমোট প্রায় ৭২৬ কোটি ৮২ লাখ ১৫ হাজার ১৫ টাকা সরকারি ব্যয় সাশ্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে (৯৭ কোটি টাকা ভর্তুকির সাশ্রয়সহ)।

    খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের ডিজিটাল ডাটাবেজ প্রণয়ন, সরকারি গম এবং পেষাই করা গমের ফলিত আটার অনুপাত পুনর্র্নিধারণ, সরকারি আধুনিক ময়দা মিলের উৎপাদিত ভুসির বিক্রয়মূল্য বৃদ্ধি এবং ওএমএস খাতে আটার বিক্রয়মূল্য পুনর্র্নিধারণ করে এ ব্যয় সাশ্রয় করা হয়েছে বলে জানান সাধন চন্দ্র মজুমদার। এটি খাদ্য মন্ত্রণালয়ের একটি বিরাট সাফল্য দাবি করে মন্ত্রী বলেন, এ কাজে আমাদের অতিরিক্ত কোনো রিসোর্স প্রয়োজন হয়নি। সেবাগ্রহীতারা সন্তুষ্ট আছেন। ব্যবসায়ীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে এটা করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কার্যক্রমের পরিধিও কমানো হয়নি।

    এ সময় খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন বলেন, ম্যানুয়াল ডাটাবেজের পরিবর্তে খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের ডিজিটাল ডাটাবেজ প্রণয়ন করে আগের উপকারভোগী তালিকা থেকে অন্তর্ভুক্তদের, অন্যান্য সরকারি কর্মসূচি থেকে সুবিধাপ্রাপ্ত এবং নীতিমালা অনুযায়ী অযোগ্য উপকারভোগীকে বাদ দেওয়া হয়েছে। এতে সরকারের বিতরণ খাতে স্বচ্ছতা নিশ্চিতসহ গত বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে মোট ৩৫৭ লাখ টাকা রাজস্ব ব্যয় সাশ্রয় করা হয়েছে। সাশ্রয় করা অর্থে পরবর্তী সময়ে নতুন উপকারভোগী অন্তর্ভুক্তির নিমিত্ত বাছাই কার্যক্রম চলছে। আশা করা যায় আগামী জুলাই থেকে আরও নতুন উপকারভোগী এ কার্যক্রমের অন্তর্ভুক্ত হবেন।

    বেসরকারি ময়দামিলে বরাদ্দ করা সরকারি গম ও পেষাইকৃত গমের ফলিত আটার অনুপাত পুনর্র্নির্ধারণ করা হয়েছে জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘ইতোপূর্বে ঢাকা মহানগরে ৭৫:২৫ (গম:আটা) এবং ঢাকা মহানগর ছাড়া সারাদেশে ৭৭:২৩ (গম:আটা) নির্ধারিত ছিল। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে গত অক্টোবর থেকে সারাদেশে গম এবং পেষাইকৃত গমের ফলিত আটার অনুপাত ৭৯:২১ পুনর্র্নিধারিত হয়। যার ফলে আট কোটি টাকা সরকারি ব্যয় সাশ্রয় হয়েছে।

    ‘সরকারি আধুনিক ময়দামিলে গম পেষাইয়ের ফলে উৎপাদিত ভুসির বিক্রয়মূল্য গত বছরের জানুয়ারি-জুন প্রান্তিকের চেয়ে জুলাই-ডিসেম্বর প্রান্তিকে কেজি প্রতি তিন টাকা বৃদ্ধি করে দরপত্রের মাধ্যমে ভুসির ঠিকাদারদের কাছে বিক্রি করা হয়। এতে ৮৬ লাখ টাকা রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে এবং এতে বছরে প্রায় দুই কোটি টাকা রাজস্ব আয় বাড়বে।

    ওএমএসের আটার দাম ১৮ টাকা থেকে বাড়িয়ে ২৪ টাকা করা হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, গত নভেম্বর ও ডিসেম্বর মাসে মোট ১৬ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব আয় বৃদ্ধি পেয়ে স্ব আয় বৃদ্ধি পাবে।ছে এবং এর ফলে বছরে প্রায় ৯৭ কোটি ৫৩ লাখ টাকা রাজ এটি মূলত সাশ্রয় নয় বরং ভর্তুকি ব্যয় হ্রাস। এই খাতে প্রাপ্ত রাজস্ব অর্থ আগামী অর্থবছরের একই কর্মসূচিতে ব্যয় করা হবে। মন্ত্রী আরও বলেন, মান খারাপ না করে, সংখ্যা না কমিয়ে সাশ্রয় করেছি। অনেকে ডায়েরি ক্যালেন্ডার করে, মিতব্যয়িতার জন্য আমরা সেটাও করিনি। সবাইকে আমি সাশ্রয়ী হওয়ার আহ্বান জানাই।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬