Journalbd24.com

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • জামানত হারিয়েছেন হিরো আলম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২৩ ১৯:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২৩ ১৯:০৭

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    জামানত হারিয়েছেন হিরো আলম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২৩ ১৯:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২৩ ১৯:০৭

    জামানত হারিয়েছেন হিরো আলম

    বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জামানত হারিয়েছেন মোট ১৪ প্রার্থী। এর মধ্যে বগুড়া-৬ আসনে আলোচিত প্রার্থী হিরো আলমসহ জামানত হারিয়েছেন ৯ জন। অন্য পাঁচজন বগুড়া-৪ আসনে প্রার্থী ছিলেন।

    নির্বাচন কমিশন সূত্র জানায়, নিয়ম অনুযায়ী কোনো আসনে বৈধ ভোটের (কাস্টিং ভোট) ৮ ভাগের ১ ভাগের অধিক ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

    সেই হিসাবে বগুড়া-৪ আসনে বৈধ ভোটের সংখ্যা ছিল ৭৮ হাজার ৫২৪। প্রত্যেক প্রার্থী গড়ে ৯ হাজার ৮১৬ ভোট পেলে তাদের জামানতের টাকা ফেরত পেতেন। কিন্তু এই আসনে নির্বাচিত সাংসদ এ কে এম রেজাউল করিম তানসেনসহ মাত্র চারজন প্রার্থী সেই সংখ্যা পেরিয়েছেন। অন্য তিনজন স্বতন্ত্র প্রার্থী হলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, মুশফিকুর রহমান কাজল ও কামরুল হাসান সিদ্দিকী জুয়েল। 

    অপর পাঁচ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীরা হলেন জাকের পার্টির আব্দুর রশিদ (প্রাপ্ত ভোট চার হাজার ৬৪), বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দিন মণ্ডল (প্রাপ্ত ভোট তিন হাজার ৫৬৭), জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল (প্রাপ্ত ভোট ছয় হাজার ৪৪৬), স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস আলী (প্রাপ্ত ভোট ৮৪৮) ও গোলাম মোস্তফা (প্রাপ্ত ভোট দুই হাজার ৩৯০)।

    সূত্র আরো জানায়, বগুড়া সদর আসনে ১১ জন প্রার্থীর মধ্যে শুধু বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ছাড়া অন্য সকলে জামানত হারিয়েছেন। এই আসনে প্রদত্ত মোট বৈধ ভোটের সংখ্যা ৯১ হাজার ৭৪২টি। এখানে প্রত্যেক প্রার্থীকে জামানত রক্ষায় ভোট পেতে হতো ১১ হাজার ৪৬৮ ভোট। কিন্তু তা না পাওয়ায় জামানত হারাচ্ছেন ৯ প্রার্থী।

    তারা হলেন বহুল আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (প্রাপ্ত ভোট পাঁচ হাজার ৯৯৫), জাতীয় পার্টির প্রার্থী সাবেক হুইপ নূরুল ইসলাম ওমর (প্রাপ্ত ভোট ছয় হাজার ৯৯৫), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী ইমদাদুল হক ইমদাদ (প্রাপ্ত ভোট এক হাজার ৩৪০), খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (প্রাপ্ত ভোট ৪৬৮), জাকের পার্টির ফয়সাল বিন শফিক (প্রাপ্ত ভোট ৪১৭) ও গণফ্রন্টের আফজাল হোসেন (প্রাপ্ত ভোট ১৭০), স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সাবেক বিএনপি নেতা সরকার বাদল (প্রাপ্ত ভোট দুই হাজার ৮১১), রাকিব হাসান (প্রাপ্ত ভোট এক হাজার ৪৪৯) ও মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল (প্রাপ্ত ভোট এক হাজার ৬১৮)।

    বগুড়ার উপনির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ‘নিয়ম অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত ফেরত পেতে হলে মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। এই উপনির্বাচনে যারা তা পাননি তারা জামানতের টাকা ফেরত পাবেন না।’ 

    জামানত হারানো সেই প্রার্থীদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬