Journalbd24.com

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রোহিঙ্গা গণহত্যা মামলা পরিচালনায় আরও তহবিল চায় গাম্বিয়া
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:০১

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    রোহিঙ্গা গণহত্যা মামলা পরিচালনায় আরও তহবিল চায় গাম্বিয়া

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:০১

    রোহিঙ্গা গণহত্যা মামলা পরিচালনায় আরও তহবিল চায় গাম্বিয়া

    আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার মামলা পরিচালনায় তহবিল সংকটের সম্মুখীন হওয়ায় গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাংগারা আশা প্রকাশ করেছেন যে, মামলাটি চালানোয় সহযোগিতার ক্ষেত্রে আরও অনেক দেশ অবদান রাখবে।

    রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ দরকার। রোহিঙ্গাদের কণ্ঠস্বর যাতে শোনা যায়, সেজন্য আমাদের আরও আওয়াজ তুলতে সহায়তা করুন।

    তাংগারা বলেন, রোহিঙ্গা ইস্যুটি তাদের হৃদয়ে রয়েছে এবং রোহিঙ্গাদের কণ্ঠস্বর যাতে শোনা যায় এবং তারা যাতে মর্যাদার সঙ্গে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারে তা নিশ্চিত করার জন্য তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

    বৈঠকে মোমেন জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার কর্তৃক সংঘটিত গণহত্যা সংক্রান্ত জবাবদিহিতা ও ন্যায়বিচারের বিষয়গুলোকে সমর্থন করার জন্য গাম্বিয়ার মন্ত্রীকে ধন্যবাদ জানান।

    তিনি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের মামলায় আইনি দলের সঙ্গে গাম্বিয়ার অব্যাহত সম্পৃক্ততারও প্রশংসা করেন।

    গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী তাংগারা মিয়ানমারে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় প্রত্যাবর্তনসহ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান জানাতে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

    বৈঠকে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন মোকাবিলায় বিচার ও জবাবদিহিতার চলমান প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়।

    দুই মন্ত্রী দু’দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে এবং বৈশ্বিক পরিমন্ডলে শান্তি ও ন্যায়বিচার বজায় রাখতে কাজ করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

    উভয় মন্ত্রী শিক্ষা, কৃষি, তথ্যপ্রযুক্তি ও আইসিটি, বাণিজ্য ও বিনিয়োগ এবং জনগণের মধ্যে যোগাযোগসহ সম্ভাব্য ক্ষেত্রে সহযোগিতা গড়ে তুলতে সম্মতি জ্ঞাপন করেন।

    বৈঠকে সংলাপের বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে এবং বাংলাদেশ ও গাম্বিয়ার পারস্পরিক স্বার্থের বিষয়ে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

    দুই মন্ত্রী বহুপাক্ষিক কাঠামোর প্রেক্ষাপটে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা, দুই দেশের মধ্যে কৃষিতে ঘনিষ্ঠ সহযোগিতা এবং ইউক্রেন সংকটের কারণে বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

    বৈঠকের পর, পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ও গাম্বিয়ার সশস্ত্র বাহিনী সদস্যদের একত্রে মোতায়েনের অন্যান্য বিষয়ের মধ্যে ঐক্যমত্যের একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।

    গাম্বিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে বাংলাদেশ সফররত গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আজ বিকেলে বঙ্গবন্ধু লেকচার সিরিজের অংশ হিসেবে ফরেন সার্ভিস একাডেমিতে (এফএসএ) গাম্বিয়ার বৈদেশিক নীতির ওপর বক্তৃতা দেন।

    গাম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রীসহ ছয় সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তাংগারা। গত সপ্তাহান্তে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    2. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    3. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    4. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    5. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    7. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬