Journalbd24.com

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা   বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • জুলাইয়ে চালু সর্বজনীন পেনশন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ১৯:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ১৯:৫৩

    আরো খবর

    নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা
    রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন হাদি
    জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস
    মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান
    খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এলেন যেসব দেশের স্পিকার ও মন্ত্রীরা

    জুলাইয়ে চালু সর্বজনীন পেনশন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ১৯:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ১৯:৫৩

    জুলাইয়ে চালু সর্বজনীন পেনশন

    দেশে একটি সর্বজনীন পেনশনব্যবস্থা চালু করা দীর্ঘদিনের স্বপ্ন ছিল প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। ২০১৭-১৮ অর্থবছর থেকে প্রতিবারই বাজেটে প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন তিনি। অবশ্য জীবদ্দশায় তিনি তা দেখে যেতে পারেননি। তার উত্তরসূরি বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে দেশে সর্বজনীন পেনশনব্যবস্থা চালু করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন হওয়ার পর দ্রুতই জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠন করেছে অর্থ বিভাগ। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী ১ জুলাই থেকেই পরীক্ষামূলকভাবে সর্বজনীন পেনশনব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। তার আগে তহবিল, কর্মসূচি ইত্যাদির জন্য বিধিমালা তৈরি করা হবে। সূত্র জানায়, পরীক্ষামূলক চালু করার আগে কর্তৃপক্ষের একজন চেয়ারম্যান নিয়োগ করা হবে। এর মধ্যে কর্তৃপক্ষের জন্য একটি কার্যালয় নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

    জানা গেছে, ১৮ বছরের বেশি বয়সী দেশের সব নাগরিকই যে পেনশনব্যবস্থার আওতায় আসছেন, সেটি এখন নিশ্চিত হয়েছে। বয়স্ক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সরকার এ ব্যাপারে আইন করে ইতোমধ্যে কর্তৃপক্ষ গঠনের প্রজ্ঞাপনও জারি করেছে। তবে এটি ঐচ্ছিক। কেউ চাইলে এ সুবিধা না-ও নিতে পারেন।

    জানা গেছে, বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীরাও পেনশনের আওতায় আসবেন। তবে আপাতত সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা সর্বজনীন পেনশনব্যবস্থার আওতাবহির্ভূত থাকবেন।

    বর্তমানে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীরা অবসরের পর পেনশন-সুবিধা পান। আইনে বলা হয়েছেÑ সর্বজনীন পেনশন পদ্ধতিতে সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত অথবা বেসরকারি প্রতিষ্ঠানও অংশ নিতে পারবে। এ ক্ষেত্রে কর্মী ও প্রতিষ্ঠানের চাঁদার অংশ নির্ধারণ করবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। নিম্ন আয়সীমার নিচের নাগরিকদের চাঁদার একটি অংশ দেবে সরকার। চাঁদাদাতাকে ধারাবাহিকভাবে কমপক্ষে ১০ বছর চাঁদা দিতে হবে। চাঁদাদাতার বয়স ৬০ বছর পূর্তিতে পেনশন তহবিলে পুঞ্জীভূত মুনাফাসহ জমার বিপরীতে পেনশন পাবেন। একজন পেনশনধারী পেনশন পাবেন আজীবন। পেনশনে থাকাকালে ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে পেনশনধারী মারা গেলে বাকি সময়কালের জন্য মাসিক পেনশন পাবেন তার নমিনি।

    সর্বজনীন পেনশনব্যবস্থায় আপাতত এক হাজার টাকা করে রাখা হলেও মাসে ৫০০ টাকা চাঁদা দিয়েও সর্বজনীন পেনশনের আওতায় আসতে পারবেন নাগরিকরাÑ এমন কথাই চিন্তা করছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রাথমিকভাবে ধারণা করছে, জনপ্রতি মাসে ৫০০ টাকা করে নিলে ১০ বছর পর পেনশন তহবিলের আকার দাঁড়াবে ৬০ হাজার কোটি টাকা। বাড়তি চাঁদা যোগ করলে তা এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এ তহবিলের অর্থের একটা অংশ দীর্ঘমেয়াদি বন্ডে খাটানো হবে।

    অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এখন সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) সংক্রান্ত বিধিমালা তৈরি করছে। এটিসহ বর্তমানে চারটি বিধিমালা তৈরির কাজ চলছে। অন্য তিনটি হচ্ছেÑ পেনশন তহবিলে যোগ দেওয়ার যোগ্যতা ও নিবন্ধনপ্রক্রিয়া বিধিমালা, নির্বাহী চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ, চাকরির মেয়াদ ও শর্তসংক্রান্ত বিধিমালা এবং কর্মচারী নিয়োগ বিধিমালা।

    ১৮ বছর বয়সে যদি কেউ মাসে এক হাজার টাকা করে চাঁদা দেওয়া শুরু করেন এবং ৬০ বছর বয়স পর্যন্ত তা চালু থাকে, তা হলে ওই ব্যক্তি অবসরের পর ৮০ বছর বয়স পর্যন্ত প্রতিমাসে নির্দিষ্ট হারে পেনশন পাবেন। তবে পরিমাণটা এখনো ঠিক করা হয়নি।

    আবার কেউ যদি ৩০ বছর বয়সে চাঁদা দেওয়া শুরু করেন এবং ৬০ বছর পর্যন্ত তা অব্যাহত থাকে, তা হলে অবসরের পর তিনি প্রতিমাসে পাবেন ১৫ হাজার টাকারও বেশি। তবে এ হিসাব আনুমানিক।

    চাঁদার পরিমাণ এক হাজার টাকার বেশি হলে আনুপাতিক হারে পেনশনের পরিমাণও বাড়বে। বিধিমালায় এ নিয়ে বিশদ বলা থাকবে। জাতীয় পরিচয়পত্রকে (এনআইডি) ভিত্তি ধরে দেশে বসবাসরত নাগরিক তো বটেই, দেশের বাইরে থাকা ব্যক্তিরাও নতুন ব্যবস্থায় অংশ নিতে পারবেন। বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীরা তো পারবেনই।

    সাধারণ নিয়মে ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা সর্বজনীন পেনশনের সুযোগ পেলেও বিশেষ ব্যবস্থায় এর বেশি বয়সীরাও যাতে সুযোগটি নিতে পারেন, তা নিয়ে আলোচনা চলছে। আর কমপক্ষে ১০ বছর পর্যন্ত নির্ধারিত হারে চাঁদা দেওয়ার পর একজন ব্যক্তি পেনশন সুবিধা ভোগ করবেন ৬০ বছর বয়স হওয়ার পর থেকে। অর্থাৎ চাঁদা দেওয়া ১৮ বছর বয়সে শুরু হবে ও ৬০ বছর বয়সে গিয়ে বন্ধ হবে। তার পর ৬০ বছর বয়স থেকে তিনি যতদিন জীবিত থাকবেন, ততদিন পেনশন সুবিধা পাবেন।

    পেনশনে থাকাকালে কেউ যদি মারা যান, তা হলে তিনি যাকে নমিনি করবেন, তিনি ওই গ্রাহকের বয়স ৭৫ বছর হওয়া পর্যন্ত পেনশন সুবিধা পাবেন। আবার কেউ যদি ৬০ বছর হওয়ার আগেই মারা যান, তা হলে ওই ব্যক্তির নমিনি জমা করা টাকা এবং এককালীন সুবিধা পাবেন। এ ক্ষেত্রে মাসিক পেনশন দেবে না সরকার।

    অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সর্বজনীন হলেও আপাতত তা ঐচ্ছিক থাকবে। আর যারা চাঁদা দেওয়ার মতো সক্ষম নন, তারা পেনশনের আওতার মধ্যে থাকবেন না। ৫০ বছরের বেশি বয়সী কেউ চাঁদা দিতে পারবেন কিনা, তা নিয়ে অর্থ বিভাগ নতুন করে ভাবছে।

    এ বিষয়ে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ আমাদের সময়কে বলেন, এটি অত্যন্ত ভালো উদ্যোগ। তবে এ ফান্ডে নিজের টাকা জমা দিতে হবে। ফলে ইন্স্যুরেন্সের মতো মাঝপথে যাতে বন্ধ না হয়, সেদিকে নজর রাখতে হবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ
    2. বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়
    3. নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন
    4. বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ
    5. প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত
    6. বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ
    7. বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের
শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ

    বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির 
উঠান বৈঠকে জনতার ভীড়

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়

    নার্সিং পেশা সম্মানের ও 
মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং 
কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড 
নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে 
যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া 
দরবারে পবিত্র শবে বরাত পালিত

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬