Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বগুড়ায় সরিষা চাষে বিপ্লব ঘটেছে: ভালো দাম পেয়ে কৃষক খুশি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:৩৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বগুড়ায় সরিষা চাষে বিপ্লব ঘটেছে: ভালো দাম পেয়ে কৃষক খুশি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:৩৩

    বগুড়ায় সরিষা চাষে বিপ্লব ঘটেছে: ভালো দাম পেয়ে কৃষক খুশি

    সরিষা চাষে জেলার কৃষকরা বিপ্লব ঘটিয়েছে। এখন কৃষকের আঙিনায় চলছে সরিষা মাড়াই। এবার আবহাওয়া অনুকুল থাকায়  সরিষা চাষে সরিষার বাম্পার ফলন হবে এমনটাই আশা করছেন কৃষি কর্মকর্তারা। স্বল্প খরচে বেশি লাভজনক হওয়ায় কৃষকরা সারিষা চাষে ঝুঁকে পড়েছে।  

    সারিষা চাষে কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে কৃষক। লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে ৫ হাজার হেক্টর বেশি জমিতে সরিষা চাষ হয়েছে এমন তথ্য জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক। 

    জেলায় এবার ৩২ হাজার হেক্টর জেিমত সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু এবছর জেলায় ৩৭ হাজার ৫৭৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। কৃষি কর্মকর্তারা আরো জানান- এক বিঘা জমিতে সরিষা চাষে খরচ হয়ে থাকে ৫ হাজার টাকা। বিঘাতে প্রায় ৫ মন সরিষা উৎপাদন হয়ে থাকে। কিন্ত্র জেলার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়ার ইউনিয়নের কৃষক শাহাদৎ আলম জানান, তিনি এবার এক বিঘাতে ৪ মন সরিষা পেয়েছেন। বিঘাতে তার উৎপাদন খরচ হয়েছে আড়াই থেকে ৩  হাজার টাকা। গত মৌসমে আলু চাষ করে লোকসান গুনতে হয়েছে। জেলার কৃষি বিভাগ জানায় ,এক বিঘাতে আলু চাষে খরচ হয়েছে  প্রায় ৩০ হাজার টাকা। স্বল্প খরচে বেশি লাভের কারনেই কৃষক সরিষা চাষ করছে। এ ছাড়া সরকার ৩ বছরের মধ্যে ভোজ্য তেলে স্বয়ং সম্পূর্ন হতে চায়। আমদানি সেয়াবিন তেলের উপর সরকার নির্ভর করতে চায় না। ইতো মধ্যে দেশের মানুষের মধ্যে সরিষার তেল খাওয়ার প্রবনতা বেড়েছে।

    জেলার কৃষি কর্মকর্তারা জানান, বিঘাতে আলু উৎপাদনে খরচ পড়ছে প্রায় ৪০ হাাজার টাকা। সেখানে নিজের জমিতে সরিষা চাষে খরচ হচ্ছে ২/৩ হাজার টাকা। আর পত্তন নেয়া জমিতে খরচ হচ্ছে (সার ও অন্যান্য খরচসহ) ৫ হাজার টাকা। যে জমিতে মরিচ হয়ে থাকে সেই জমিতে সরিষা চাষে খরচ আরো কম হয়ে থাকে। কারন হিসাবে কৃষকরা জানান, মরিচের জমিতে মরিচ উত্তোলনের পর সার থেকে যায়। এ কারনে সারের প্রয়োজন হয় না। তাই সেই জমিতে সরিষা চাষে খরচ বিঘাতে ২ থেকে আড়াই হাজার টাকা পড়ে।   

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে এবার বগুড়ায় ৩৭ হাজার ৫৭৫ হেক্টর জমিতে যে সরিষা চাষ হয়েছে তাতে ফলন আসবে ৬৩ হাজার ৮১৭ টন থেকে সরিষার তেল পাওয়া যাবে ২৫ হাজার ৫৫০ টন। তারা আরো জানান- এবার সারা দেশে সরিষার ব্যপাক ফলন হয়েছে দেশের অনেক মানুষ সরিষার তেল ব্যবহার শুরু করেছে।

    সরিষার তেলের উপর নির্ভরশীল হলে সয়াবিন আমদানী কমে যাবে। এতে দেশের বৈদেশিক মুদ্রার অপচয় রোধ হবে। সরকারের কৃষি বিভাগের এটি একটি বিরাট সাফল্য বলে মনে করেন জেলা কৃষি কর্মকর্তারা। 

    এখন হাটে - বাজারে  সরিষা বেচা-কোন চলছে। বগুড়ার দুপচাঁচিয়া ধাপের হাটে   সরিষা বিক্রি করতে আসা কৃষক আকমল জানান তারা গত সপ্তাহে অপেক্ষাকৃত কম শুকানো সরিষা ২ হাজার ৮০০ টাকা এবং শুকানো সরিষা ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায় কেনা-বেচা হয়েছে। এবার সরিষা চাষে ভালো দাম পেয়ে খুশি তারা।

    খবর: বাসস

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    2. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    3. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    4. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    5. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    7. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬