Journalbd24.com

শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • নদীর প্রাপ্য অংশ থেকে কোনো দেশকে বঞ্চিত করা যাবে না
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২৩ ১৪:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২৩ ১৪:৪১

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নদীর প্রাপ্য অংশ থেকে কোনো দেশকে বঞ্চিত করা যাবে না

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২৩ ১৪:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২৩ ১৪:৪১

    নদীর প্রাপ্য অংশ থেকে কোনো দেশকে বঞ্চিত করা যাবে না

    নদীসহ প্রকৃতিতে তার প্রাপ্য অংশ থেকে কোনো দেশকে বঞ্চিত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মন্ত্রী রয়েছেন নয়াদিল্লিতে। গতকাল বুধবার বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (ভিআইএফ)-এ ‘অভিন্ন সমৃদ্ধির জন্য শান্তির সংস্কৃতি জোরদার : দক্ষিণ এশিয়ার একটি দৃষ্টিভঙ্গি’ শিরোনামে একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন মন্ত্রী।

    প্রকৃতির সুবিধা নেওয়ার জন্য আমাদের ভাগ্য নির্ধারণ হয়েছে, একটি দেশকে তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করা উচিত নয় উল্লেখ করে তিনি সতর্ক করে দিয়েছেন যে সবার মনে রাখা উচিত, ঘরোয়া রাজনীতির বিষয়গুলো যেন অন্য দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতিতে আঘাত না করে।

    অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে তিনি বলেন, বাণিজ্যের সম্ভাবনা পূরণের জন্য একটি দেশের হঠাৎ করে শুল্ক ও অশুল্ক বাধা আরোপ করা উচিত নয়। এটি প্রবৃদ্ধির ইঞ্জিন এবং বিনিয়োগের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলে।

    শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দিয়ে তিনি বলেন, আমাদের অঞ্চলের স্থিতিশীলতা ও সমৃদ্ধি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একে অপরের সঙ্গে পারস্পরিক স্বার্থে সম্পর্ক জোরদার করার মাধ্যমে এই অঞ্চলের ভবিষ্যৎ সর্বোত্তম সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে।

    মন্ত্রী বলেন, যেহেতু আমাদের অঞ্চলটি খুবই অস্থির এবং মাঝে মাঝে আবেগে পরিপূর্ণ, তাই বিজ্ঞানী, অর্থনীতিবিদ, সাহিত্যিক, সাংবাদিকসহ বুদ্ধিজীবীরা যেকোনো নেতিবাচক প্রপাগান্ডাকে বাতিল করে এই অঞ্চলের ভালো ও মঙ্গলের জন্য সঠিক এবং গঠনমূলক কর্মসূচি প্রণয়নে ইতিবাচক এবং মূল্যবান অবদান রাখতে পারেন।

    নয়াদিল্লিভিত্তিক একটি থিংট্যাংক প্রতিষ্ঠান বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পরিচালক ড. অরবিন্দ গুপ্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন। এতে কূটনীতিক, শিক্ষাবিদ, নীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা
    2. আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
    3. আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই
    4. কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
    5. রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
    6. রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
    7. সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা
    সর্বশেষ সংবাদ
    ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা

    ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা

    আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই

    আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই

    কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

    কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই 
মেশিন বিতরণ

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬