Journalbd24.com

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সিটি করপোরেশন হলো বগুড়া   নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • গাড়ি মেরামতেও লাগবে বিআরটিএর লাইসেন্স
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩ ১২:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩ ১২:২৪

    আরো খবর

    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    গাড়ি মেরামতেও লাগবে বিআরটিএর লাইসেন্স

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩ ১২:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩ ১২:২৪

    গাড়ি মেরামতেও লাগবে বিআরটিএর লাইসেন্স

    রাজধানী ও এর বাইরের গাড়ি মেরামত কারখানাগুলো (ওয়ার্কশপ) চলছে ট্রেড লাইসেন্স নিয়ে। সাধারণত এই ওয়ার্কশপগুলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) লাইসেন্স নেয় না। অনুমোদন ছাড়া ওয়ার্কশপ স্থাপন বেআইনি, তাও সবার জানা নেই। এবার অনুমোদন নেওয়ার বিষয়ে জোর দিয়েছে বিআরটিএ। এ জন্য সারাদেশে চিঠি পাঠিয়েছে সরকারের তদারকি সংস্থাটি।

    জানা গেছে, বিআরটিএর হিসাবে সারাদেশে ৫৬ লাখ নিবন্ধিত গাড়ি রয়েছে। তবে পুরনো অনেক গাড়ি পরিত্যক্ত হয়ে গেছে। আবার নিবন্ধনের বাইরেও রয়েছে কিছু গাড়ি। তবে সব গাড়ি মেরামত করতে ওয়ার্কশপে যেতে হয়। এখন কারখানা স্থাপনে বিআরটিএ থেকে যথাযথ নিয়ম মেনে অনুমোদন নিতে হবে। অন্যথায় অভিযান পরিচালনার মাধ্যমে জরিমানা করা হবে। তার আগে ঢাকাসহ সারাদেশে কী পরিমাণ ওয়ার্কশপ রয়েছে এর তালিকা করতে সংশ্লিষ্ট সার্কেল অফিসে চিঠি দিয়েছে বিআরটিএ।

    জানা গেছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৬৪(১) অনুযায়ী সরকারি প্রতিষ্ঠান ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারিত ফির মাধ্যমে যথানিয়মে আবেদনের শর্ত পূরণ করে মোটরযান মেরামতের কারখানা করতে পারবেন। এ বিধান লঙ্ঘন করলে ধারা ৯৭ অনুযায়ী ন্যূনতম ২৫ হাজার টাকা জরিমানা এবং অনধিক এক লাখ টাকা অর্থদ-ের বিধান রয়েছে। ইতোমধ্যে জারিকৃত সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ১৫৬(২) অনুযায়ী বিআরটিএকে রেজিস্ট্রেশন প্রদানকারী কর্তৃপক্ষ হিসাবে বলা হয়েছে।

    মোটরযান কারখানার লাইসেন্স নিয়ে বিধিমালায় বলা হয়েছে, মোটরসাইকেল ও থ্রি হুইলার, হালকা মোটরযান, মধ্যম ও ভারী মোটরযান এবং অন্য কোনো যানবাহন এ রকম চার ক্যটাগরি ধরা হয়েছে। লাইসেন্স দেওয়ার আগে বিআরটিএর একজন উপপরিচালক, জেলা প্রশাসকের প্রতিনিধি, পুলিশ সুপার বা পুলিশ কমিশনারের প্রতিনিধি, শ্রম অধিদপ্তরের মাঠপর্যায়ের প্রতিনিধি এবং বিআরটিএর একজন সহকারী পরিচালক মিলে সুপারিশ দেবে। সে ক্ষেত্রে মেরামতকারীর কারিগরি জ্ঞান, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামাদির ব্যবস্থা নিশ্চিত করা, কারখানায় অন্তত ৫টি গাড়ি রাখার জায়গা থাকা, টিন সার্টিফিকেট ও হালনাগাদ আয়কর রিটার্ন, স্থানীয় কাউন্সিলর বা চেয়ারম্যানের সুপারিশ এবং আর্থিক সচ্ছলতার সনদ লাগবে। ঠিকানা পরিবর্তন করলেও ১৫ দিনের মধ্যে জানানোর নিয়ম রয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. সিটি করপোরেশন হলো বগুড়া
    2. বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    3. নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি
    4. নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪
    5. রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
    6. সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    7. বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    সিটি করপোরেশন হলো বগুড়া

    সিটি করপোরেশন হলো বগুড়া

    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

     সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে
এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬