Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শিক্ষার্থীদের নীতি-আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩ ১২:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩ ১২:৪২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    শিক্ষার্থীদের নীতি-আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩ ১২:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩ ১২:৪২

    শিক্ষার্থীদের নীতি-আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    শিক্ষার্থীদের নীতি ও আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে বঙ্গভবনের কেবিনেট হলে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২২ এর কৃতি শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান।

    ছাত্র-ছাত্রীদেরকে উপদেশ দিয়ে রাষ্ট্রপতি বলেন, নিয়মিত পড়াশোনা করবে, নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। নীতি ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না।

    রাজধানীর বিভিন্ন কলেজে পড়ুয়া ৪৫ জন কৃতি ছাত্র-ছাত্রীকে প্রথমবারের মতো এবার বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়।

    কৃতি ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তোমাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। যেটাই করো না কেন, ভালো করে করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ দেশকে ভালোবাসতে হবে। এ দেশের শিল্প ও সংস্কৃতিকে ভালোবাসতে হবে। দেশের সত্যিকারের ইতিহাস জানতে মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশোনা করতে হবে।

    রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। তিনি শিক্ষার্থীদের কাছে বঙ্গবন্ধুর সাথে তার পরিচয় ও সম্পর্কের বিষয়ে বিভিন্ন খুঁটিনাটি প্রশ্নের উত্তর দেন।

    আবদুল হামিদ দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানার প্রতি শিক্ষার্থীদের আগ্রহকে সাধুবাদ জানিয়ে বলেন, তোমরা মুক্তিযুদ্ধের উপর ও যুদ্ধের রণকৌশলের উপর বিভিন্ন রকম বই আছে, সেগুলো পড়বে- তাহলে বিস্তারিত জানতে পারবে।

    দেশের স্বাধীনতার সংগ্রামীদের ও বঙ্গবন্ধুর অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, দেশের জন্য যারা জীবন দিয়েছেন তারা কিন্তু আজ আর নেই, অথচ আমরা ফল ভোগ করছি। তাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে।

    বঙ্গভবনে সুদীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা নিয়ে রাষ্ট্রপতিকে তার অনুভূতি প্রকাশ করার জন্য এক শিক্ষার্থীর অনুরোধের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি বলেন, এখানে আমার কোন কিছুই স্বাধীনভাবে বলার বা করার কোন সুযোগ নেই।

    কারিগরি শিক্ষাকে নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপ্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে বেশ গুরুত্ব দিচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে কারিগরি শিক্ষাকে আরও বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। বাংলাদেশের মহাকাশ কেন্দ্র স্থাপনের কোন স্বপ্ন আছে কিনা, এমন প্রশ্ন উঠতেই রাষ্ট্রপতি বলেন, আমেরিকা স্বাধীন হয়েছে ৩০০ বছরের উপরে, আর আমাদের দেশ স্বাধীন হয়েছে মাত্র ক’বছর।

    তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে শূন্য থেকে শুরু করেছি, তোমাদের আরো বেশি স্বপ্ন দেখতে হবে। যেখানে রেখে গেলাম, সেখান থেকে তোমরা শুরু করবে, এটাই আমার প্রত্যাশা।

    মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, রাষ্ট্রপতির সচিব সম্পদ বডুয়া, সামরিক সচিব মেজর জেনারেল সালাহ উদ্দিন ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে মাহবুবুর রহমান ও নাজিবা জাকিয়া হোসেন রোদেলা প্রমুখ বক্তব্য রাখেন।

    এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এবং ঊর্ধ্বতন সামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    2. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    3. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    5. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    6. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬