Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩ ১৪:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩ ১৪:২৭

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩ ১৪:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩ ১৪:২৭

    রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান

    রোহিঙ্গা সংকটের মূল কারণ উদ্ঘাটন ও মোকাবিলায় জাতিসংঘের বিশেষ দূতকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

    জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোলিন হেজারকে রাখাইনে রোহিঙ্গা পরিস্থিতির উন্নয়নে মিয়ানমার কর্তৃপক্ষের পাশাপাশি অন্যান্য সব অংশীদারদের সঙ্গে তার সম্পৃক্ততা আরও বাড়ানোর অনুরোধ করেন তিনি।

    বুধবার (২২ মার্চ) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন জানায়, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিশেষ দূতের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান পররাষ্ট্রমন্ত্রী।  

    রোহিঙ্গা বিষয়ে সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদে গৃহীত বিভিন্ন রেজুলেশনের প্রসঙ্গ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বিশেষ দূতকে রোহিঙ্গাদেরকে তাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং আসিয়ান নেতৃত্বসহ সব বৈশ্বিক ও আঞ্চলিক নেতাদের সঙ্গে আরও সম্পৃক্ত থাকার আহ্বান জানান।  

    এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সুযোগ দেওয়া হলে রোহিঙ্গারা মিয়ানমারের সমাজের গুরুত্বপূর্ণ সদস্য হতে পারে এবং তাদের আর্থ-সামাজিক সমৃদ্ধিতে অবদান রাখতে পারে।

    কক্সবাজার ও ভাসানচরে অবস্থিত অস্থায়ী ক্যাম্পে মিয়ানমারের পাঠ্যক্রমভিত্তিক শিক্ষা কার্যক্রম প্রবর্তনসহ রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকার থেকে নেওয়া বিভিন্ন মানবিক উদ্যোগ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচীসমূহের কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। এ পরিপ্রেক্ষিতে তিনি বিশেষ দূতকে রোহিঙ্গাদের জন্য তাদের সবচেয়ে জরুরি চাহিদা যেমন, খাদ্য, শিক্ষা, আশ্রয় ও স্বাস্থ্যসেবা মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে পর্যাপ্ত তহবিল সংগ্রহ করতে কাজ করার আহ্বান জানান।

    দ্বিপাক্ষিক বৈঠকের সময় পররাষ্ট্রমন্ত্রী ‘রেসপনসিবিলিটি অ্যান্ড বার্ডেন শেয়ারিং’ নীতির আওতায় জাতিসংঘের সদস্য দেশগুলো যাতে বাংলাদেশে মানবিক আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখে, সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্য ও সমন্বিত প্রচেষ্টার ওপর গুরত্বারোপ করেন। তিনি বিশেষ দূতের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ভূমিকা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন এবং তাকে বাংলাদেশের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। বিনিময়ে বিশেষ দূত পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

    দ্বিপাক্ষিক বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেকজান্ডার এবং তাজিকিস্তান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ইমোমালি রহমানের সঙ্গে জাতিসংঘের সদরদপ্তরে একটি উচ্চ পর্যায়ের নৈশভোজে যোগদান করেন।

    উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ২২-২৪ মার্চ নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    2. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    3. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    5. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    6. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬