বঙ্গবাজারে আগুন: মনিটরিং ও সমন্বয় করছেন প্রধানমন্ত্রী
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সার্বিক বিষয় নজরদারি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক বৈঠক থেকে মনিটরিং করে দিক নির্দেশনা দিচ্ছেন তিনি।
মঙ্গলবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী পুরো বিষয় নজরদারি করছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন।
এর আগে আজ সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগে রাজধানীর বঙ্গবাজারে। দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহায্যকারী দল। পুলিশ ও র্যাব আশপাশের রাস্তায় যান চলাচল ও উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে।

অনলাইন ডেস্ক