Journalbd24.com

শনিবার, ১৬ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ২৪ এপ্রিল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৩ ১৩:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৩ ১৩:৩৭

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    ২৪ এপ্রিল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৩ ১৩:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৩ ১৩:৩৭

    ২৪ এপ্রিল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ২৪ এপ্রিল শপথ নেবেন। ওইদিন বেলা ১১টায় দেশের ২২তম রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

    দুই বারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উত্তরসূরি হবেন মো. সাহাবুদ্দিন। গত ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মো. সাহাবুদ্দিন।

    মঙ্গলবার সংসদ ভবনে স্পিকারের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি স্পিকারকে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিন ও ক্ষণ সম্পর্কে অবহিত করেন বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    ২০১৮ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছিলেন আবদুল হামিদ। আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতি আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদের পাঁচ বছরের দায়িত্বকাল শেষ হবে। পরদিন বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের আয়োজন করবে।

    এক নজরে সাহাবুদ্দিনের জীবন বৃত্তান্ত

    মো. সাহাবুদ্দিন ১৯৪৯ সালে পাবনা শহরের জুবিলি ট্যাঙ্কপাড়ায় (শিবরামপুর) জন্মগ্রহণ করেন। পিতা শরফুদ্দিন আনছারী ও মাতা খায়রুন্নেসা। তিনি পাবনা শহরের পূর্বতন গান্ধি বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করে রাধানগর মজুমদার একাডেমিতে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।

    ১৯৬৬ সালে এসএসসি পাস করার পর পাবনার এডওয়ার্ড কলেজ থেকে ১৯৬৮ সালে এইচএসসি ও ১৯৭১ সালে (অনুষ্ঠিত ১৯৭২ সালে) বিএসসি পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর এবং পাবনা শহিদ অ্যাডভোকেট আমিনুদ্দিন আইন কলেজ থেকে ১৯৭৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

    পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে সাহাবুদ্দিন আইন-পেশায় যোগ দেন এবং ১৯৮২ সাল পর্যন্ত এই পেশায় নিয়োজিত ছিলেন। পরে ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন তিনি।

    বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মো. সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

    মো. সাহাবুদ্দিন ১৯৯৫ ও ১৯৯৬ সালে পরপর দুইবার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব নির্বাচিত হন। পেশাগত জীবনে প্রথম দিকে সাংবাদিকতাও করেছেন। তিনি পাবনা প্রেসক্লাব ও অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির জীবন-সদস্য।

    ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর ওপর হামলা হয়। যাতে হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের ঘটনা ঘটে।

    পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ওসব ঘটনার তদন্তে কমিশন গঠন করেন, যার প্রধান ছিলেন সাহাবুদ্দিন। আওয়ামী লীগের দুঃসময়ের অন্যতম কাণ্ডারি হিসেবে পরিচিত সাহাবুদ্দিন পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতিও।

    ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মো. সাহাবুদ্দিন মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী যোদ্ধা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলে মো. সাহাবুদ্দিনকে সামরিক আইন বলে গ্রেপ্তার করে অমানুষিক নির্যাতন করা হয়। কারাভোগের পর মুক্ত হলে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন।

    দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্বব্যাংকের কথিত পদ্মা সেতু সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে অন্যতম মুখ্য ভূমিকা পালন করা সাহাবুদ্দিন অভিযোগটি মিথ্যা ও অন্তঃসারশূন্য প্রমাণে সমর্থ হন। তার প্রেরিত তদন্ত প্রতিবেদন কানাডা কোর্ট কর্তৃক সমর্থিত হয়।

    ১৯৭২ সালের ১৬ নভেম্বর পাবনা শহরের দিলালপুরের আলী আকতারের জ্যেষ্ঠ কন্যা ড. রেবেকা সুলতানার সঙ্গে মো. সাহাবুদ্দিন বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। রেবেকা সুলতানা বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে যুগ্ম-সচিব হিসেবে ২০০৯ সালে অবসরে যান। এই দম্পতির একমাত্র সন্তান মো. আরশাদ আদনান (রনি) দেশে ও বিদেশে উচ্চতর ডিগ্রি নিয়ে বর্তমানে প্রাইম ব্যাংকের উচ্চপদে কর্মরত।

    সর্বশেষ সংবাদ
    1. পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    2. নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    3. আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    4. ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    5. কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
    6. নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে
    7. ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি
    সর্বশেষ সংবাদ
    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

         ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা 
     নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার
এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬