Journalbd24.com

রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আমদানি হচ্ছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৩ ১৪:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৩ ১৪:১২

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আমদানি হচ্ছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৩ ১৪:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৩ ১৪:১২

    এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আমদানি হচ্ছে

    দেশের ভোজ্যতেলের চাহিদা মেটাতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ব্রাজিল থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দুবাইভিত্তিক সরবরাহকারী প্রতিষ্ঠান রেডপ্লানেট ট্রেডিং কোং এলএলসি এই সয়াবিন তেল সরবরাহ করবে। প্রতি লিটারের দাম ১ দশমিক ৩৩ ডলার হিসেবে এতে মোট ব্যয় হবে ১৫৬ কোটি ৫৪ লাখ টাকা।

    বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ২০২২-২৩ অর্থবছরে ক্রয় পরিকল্পনায় দুই কোটি ৬১ লাখ ৬০০ মেট্রিক টন পরিশোধিত সয়াবিন তেল কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। মোট চাহিদার প্রেক্ষিতে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার জন্য টিসিবি একটি প্রস্তাব গত ২৩ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠায়

    সূত্র জানায়, এর আগে ২০২১ সালের ২৩ জুন তারিখে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে অনুমোদনের তারিখ থেকে ২০২৪ সালের ২৬ মে পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজ, রসুন, মসুর ডাল, ছোলা, মরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনে, জিরা, আদা, হলুদ, তেজপাতা, সয়াবিন তেল, পাম ওয়েল, চিনি, লবণ, আলু ও খেজুর ইত্যাদি আমদানি/স্থানীয় বাজার থেকে সংগ্রহের লক্ষে পিপিএ, ২০০৬ এর ৬৮ (১) ধারা অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী কেনার প্রস্তাব অনুমোদিত হয়।

    টিসিবি কর্তৃক এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনার জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, অনুসরণ করে গত ৭ মার্চ তারিখে সয়াবিন তেল সরবরাহকারী প্রতিষ্ঠান প্রিন্সিপাল: রেডপ্লানেট ট্রেডিং কোং এলএলসি দুবাই (স্থানীয় এজেন্ট: এইচএইচ এন্টারপ্রাইজ) এর কাছ থেকে ২ লিটার পেট বোতলে প্রস্তাব চাওয়া হয়। দরপ্রস্তাবে প্রতিষ্ঠানটি আগামী ২১ জুন তারিখের মধ্যে সম্পূর্ণ সয়াবিন সরবরাহ করার শর্তে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১.৩৭ ডলার উল্লেখ করে দরপ্রস্তাব দেয়। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধি-১৬ (৫ক) অনুযায়ী অফিসিয়াল কস্ট এস্টিমেট অনুযায়ী সয়াবিন তেলের দপ্তরিক প্রাক্কলিত প্রতি লিটারের দাম ১.৩৬ ডলার।

    সূত্র জানায়, দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক প্রাপ্ত দরপ্রস্তাব, তুলনামূলক বিবরণী, সংযুক্ত দাখিল করা কাগজ পরীক্ষা শেষে দরপ্রস্তাবটি রেসপন্সিভ বিবেচিত হয়। মূল্যায়ন কমিটি প্রস্তাবিত দর পর্যালোচনা করে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ২ লিটার পেট বোতলে ১.৩৩ ডলার দরদাতার সঙ্গে নেগোশিয়েশন করে। নেগোশিয়েটেড দরে সয়াবিন তেল সরবরাহের জন্য দরদাতার সম্মতি চাওয়া হলে প্রতিষ্ঠানটি নেগোশিয়েটেড ১.৩৩ ডলারে প্রতি লিটারের দাম হিসেবে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহ করার লিখিতভাবে সম্মতি জানায়।

    দরপত্র মূল্যায়ন কমিটি সার্বিক বিষয় বিবেচনা করে নির্বাচিত প্রতিষ্ঠান রেডপ্লানেট ট্রেডিং কোং এর কাছ থেকে ব্রাজিল উৎসের এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ২ লিটার পেট বোতলে প্রতি লিটার ১.৩৩ ডলারে (১ ডলার= ১০৭ টাকা) কেনার সুপারিশ করে। দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক নেগোশিয়েটেড প্রতি লিটার সয়াবিন তেলের দাম দাপ্তরিক প্রাক্কলিত প্রতি লিটারের দাম অপেক্ষা (১.৩৬-১.৩৩)= ০.০৩ ডলার কম।

    নেগোশিয়েটেড দরে টিসিবি’র গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ লিটার প্রতি তেলের দাম দাঁড়ায় ১৫৭.৭৪ টাকা। বর্তমানে স্থানীয় বাজারে সয়াবিন তেলের প্রতি লিটারের গড়মূল্য ১৮২.৫০ ডলার। নেগোশিয়েটেড দর বর্তমান স্থানীয় বাজার দর থেকে (১৮২.৫০-১৬৭.৭৪)= ২৪.৭৬ টাকা লিটার প্রতি কম।

    সূত্র জানায়, প্রতি লিটার সয়াবিন তেলের নেগোশিয়েটেড দাম ১.৩৩ ডলার হিসেবে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনতে ব্যয় হবে এক কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৫৬ কোটি ৫৪ লাখ ১০ হাজার টাকা

    এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন কর হবে বলে সূত্র জানিয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    2. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    3. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    4. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    5. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    6. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    7. সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা
    সর্বশেষ সংবাদ
     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে আর্থিক অনটনে
 পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬