Journalbd24.com

শনিবার, ১৬ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশী কর্মী নিতে সিন্ডিকেট ও এজেন্সি বাতিলের নির্দেশ মালয়েশিয়া প্রধানমন্ত্রীর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৩ ০০:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৩ ০০:৫৯

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    বাংলাদেশী কর্মী নিতে সিন্ডিকেট ও এজেন্সি বাতিলের নির্দেশ মালয়েশিয়া প্রধানমন্ত্রীর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৩ ০০:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৩ ০০:৫৯

    বাংলাদেশী কর্মী নিতে সিন্ডিকেট ও এজেন্সি বাতিলের নির্দেশ মালয়েশিয়া প্রধানমন্ত্রীর

    বাংলাদেশসহ উৎস দেশগুলো থেকে কলিং ভিসার আন্তর্জাতিক মানবপাচারের সিন্ডিকেট এবং এজেন্সি প্রথা অনতিবিলম্বে বাতিল করার নির্দেশ দিয়েছেন মালয়েশিয়া প্রধানমন্ত্রী দাতু সেরী আনোয়ার ইব্রাহিম। পাশাপাশি এই দাসত্ব প্রথা বাতিল করে ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া থেকে অত্যন্ত কম খরচে কর্মী নিয়োগ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

    বুধবার ইন্দোনেশিয়া সফরের সময় রাজধানীর জাকার্তায় এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মুহূর্তেই এই সাক্ষাৎকারের ভিডিওটি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ভাইরাল হয়ে যায়।

    এ সময় প্রধানমন্ত্রী বলেন, এ যেন আধুনিক দাস প্রথা! বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ভুক্তভোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিচ্ছে আন্তর্জাতিক মাফিয়া মানবপাচার চক্র এবং তথাকথিত এজেন্সিগুলো। তারপর কর্মক্ষেত্রে এসে শ্রমিকরা তাদের দেনা শোধ করতে পারছে না। তাদের বেতন খুবই কম। তাদের নির্যাতন করা হচ্ছে জেলে যেতে হচ্ছে। আমি জানি জেল কত কষ্টের কারণ আমি নিজেই জেলে নির্যাতনের শিকার। আমি জানি জেলের নির্যাতন কি। একই সাথে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় এই দাস প্রথার সিস্টেম বাতিল করতে হবে।
    প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই মানবপাচারের সিন্ডিকেট চক্র ও এজেন্সির উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি খুব বেশি মুনাফা করতে চান তাহলে অন্য কোন ব্যবসা খুঁজে নিন, কিন্তু আপনারা মানুষ পাচার করে দাসের মতো ব্যবহার করে এত মুনাফা করার চেষ্টা করবেন না। আমি রাষ্ট্রপতি জোকে কে জুন মাসে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছি। আশা করি আগামী জুন মাসের মধ্যেই এই ত্রুটিপূর্ণ ব্যবস্থা বাতিল করতে পারবো।


    আনোয়ার বলছিলেন, তার প্রশাসনের শুরু থেকেই তিনি অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধে সমস্ত নির্যাতনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, আমি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রধানকে বলেছি, গত কয়েক মাসে আমরা কর্মীদের নির্যাতনের বিরুদ্ধে স্পষ্ট ব্যবস্থা নেবো। যদি অত্যাচার হয়, তা লুকিয়ে রাখবেন না প্রকাশ করুন। নির্যাতনকারী যেই হন পূর্বপুরুষ শ্রী, তান শ্রী বা তুন (ক্ষমতাধর ব্যক্তি) তাতে আমাদের কিছু যায় আসে না। এই দেশের নিরপেক্ষ আইনের শাসন প্রতিষ্ঠায় এসব ক্ষমতাধর ব্যক্তিদের ছাড় দেয় না সেটাই মূলকথা।

    আনোয়ার ইব্রাহিম এ সময় মালয়েশিয়ার স্বাধীনতার ইতিহাস তুলে ধরে বলেন, ৭০ এবং ৮০ এর দশকে যখন আমরা ইংরেজদের কবল থেকে মালয়েতে রূপান্তরিত হচ্ছিলাম, আমাদের যথেষ্ট ডাক্তার এবং লেকচারার অভাব ছিল, বিশেষ করে বিজ্ঞান বিভাগে। সে সময় আমরা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট গুহার্তোকে মালয়েশিয়ায় এসে ডাক্তার, শিক্ষক, প্রভাষক এবং বিজ্ঞানী সরবরাহ করার অনুমতি দেয়ার জন্য রাজি করিয়েছিলাম। তাই মালয়েশিয়ার ইতিহাসে একটা সময় ছিল যখন আমরা ইন্দোনেশিয়ার কাছে সাহায্য চেয়েছিলাম। ঠিক আছে, এখন তারা প্রভাষক এবং শিক্ষক নয়, তারা (ইন্দোনেশিয়ানরা) শ্রমিক। তাই বলে তাদের কে অবহেলা করবেন না। তাই মালয়েশিয়ার জনগণের এটা মনে রাখা উচিত।

    সর্বশেষ সংবাদ
    1. পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    2. নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    3. আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    4. ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    5. কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
    6. নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে
    7. ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি
    সর্বশেষ সংবাদ
    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

         ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা 
     নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার
এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬