Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৩ ১৩:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৩ ১৩:০৫

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৩ ১৩:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৩ ১৩:০৫

    লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

    লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

    সোমবার (২৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পোদ্দার বাজার নাগেরহাট সড়কে হাঁটছিলেন নোমান ও রাকিব। এসময় মুখোশ পরা সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে এসে তাদের আক্রমণ করে। কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা দুজনের মাথায় গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পথচারীরা গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পথে যুবলীগ নেতা নোমানের মৃত্যু হয়। অপর আহত ছাত্রলীগ নেতা রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যান।

    স্বজনরা জানায়, ঈদের আগে পবিত্র মক্কা থেকে ওমরাহ হজ্জ্ব পালন করে দেশে ফেরেন যুবলীগ নেতা নোমান। তার দুইটি শিশু সন্তান রয়েছে। বিগত ইউপি নির্বাচনে তার বড় ভাই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জের ধরে প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জেহাদী তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে উঠেপড়ে লেগেছে। এলাকায় অনেক আগে থেকেই জেহাদী বাহিনী গড়ে সন্ত্রাসের রাজত্ব করে চলছেন। তার নামে গড়ে উঠা জেহাদী বাহিনী পুলিশের কাছে চিহ্নিত। ইউপি নির্বাচনের পর থেকেই জেহাদী ও তার বাহিনীর সদস্যরা নোমান ও তার ভাইকে মেরে ফেলার একাধিকবার হুমকি দিয়েছে।

    জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন যুবলীগ নেতা নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, নোমানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আর গুলিবিদ্ধ রাকিবের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের দুইজনের মাথা এবং মুখে গুলির আঘাত রয়েছে।

    এ ঘটনায় বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জেহাদীকে দায়ী করেছে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা নোমানের বড় ভাই মাহফুজুর রহমান। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

    খবর পেয়ে পুলিশ সুপার মাহাফুজ্জামান আশরাফ রাতেই সদর হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

    স্থানীয় দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) ইকতার হোসেন বলেন, পোদ্দার বাজার-নাগেরহাট সড়কে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

    পুলিশ সুপার মাহাফুজ্জামান আশরাফ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে তৎপর রয়েছে।

    এদিকে দুই নেতা গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দত্তপাড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬