Journalbd24.com

শনিবার, ১৬ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   ঢাকায় 'ফ্রেমস অফ মেমোরি: ফ্রম মস্কো টু বাংলাদেশ' চলচ্চিত্র উৎসবের উদ্বোধন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • গাড়ির গতি নিয়ন্ত্রণে আসছে নীতিমালা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মে, ২০২৩ ১৪:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মে, ২০২৩ ১৪:১৫

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    গাড়ির গতি নিয়ন্ত্রণে আসছে নীতিমালা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মে, ২০২৩ ১৪:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মে, ২০২৩ ১৪:১৫

    গাড়ির গতি নিয়ন্ত্রণে আসছে নীতিমালা

    সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী জানিয়েছেন, গাড়ির গতি নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। গতি কমাতে পারলে দুর্ঘটনা কমবে। 

    বুধবার জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত ‘সড়ক ও যানবাহনের প্রকারভেদে গতি নির্ধারণ, ব্যবস্থাপনা, মনিটরিং এবং বাস্তবায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ তথ্য জানিয়েছেন। 

    দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ানো মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে নীতিমালার খসড়া করেছে সরকার। এতে সুপারিশ করা হয়েছে, শহরের অভ্যন্তরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৩০ কিলোমিটার। 

    আমিন উল্লাহ নুরী বলেছেন, মহাসড়কে গাড়ির অনুমোদিত সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার। একজন ফোন করে গতিসীমা ১০০ কিলোমিটার করার দাবি জানিয়েছেন। কিন্তু গতি যত বাড়বে দুর্ঘটনা তত বাড়বে। তাই গতিসীমা কমানো উচিত। 

    বৈঠকের সভাপতি নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ভৌগোলিক অবস্থান অনুযায়ী গতিসীমা নির্ধারণ করতে হবে। হেলমেটের ব্যবহার, অটোম্যাটিক টোল, সিটবেল্ট বাঁধার মতো বিষয়গুলো চাইলেই নিশ্চিত করা যায়। এগুলো কেন আমরা করতে পারছি না? স্কুল পর্যায় থেকে আমাদের সচেতনতা তৈরি করতে হবে। 

    ব্র্যাকের রোড সেফটি কর্মসূচির সমন্বয়ক এম খালেদ মাহমুদ বলেন, বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ। গতি নিয়ন্ত্রিত রাখার পরিকল্পনা করে সড়ক নির্মাণ করতে হবে। দুর্ঘটনার জন্য শুধু চালককে দোষ দিলে সমস্যার সমাধান হবে না। পথচারী, যাত্রী, চালক– সবাই বুঝতে পারেন এমন রোড সাইন তৈরি করতে হবে।

    নাট্যব্যক্তিত্ব ম হামিদ বলেছেন, পথচারী হিসেবে অসহায় বোধ করি। সেদিন এক বন্ধু গুলশানের ফুটপাতে হাঁটার সময় স্ল্যাব ভেঙে পড়ে পা ভেঙেছেন। কাউকে এর জন্য আইনের আওতায় আনা হয়নি। কর্তৃপক্ষকে দায়ী করে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। 

    সড়ক পরিবহন আইনের প্রয়োগ না হওয়ার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার সোহেল রানা বলেন, যানজট নিয়ন্ত্রণে ৯৯ শতাংশ সময় যায়। যে কারণে অন্য বিষয়গুলো বাস্তবায়ন করা যায় না। সড়ক নিরাপত্তায় মূল সমস্যা হচ্ছে, সড়ক কম, গাড়ি বেশি। 

    সাংবাদিক নেতা নজরুল ইসলাম মিঠু বলেছেন, কর্তৃপক্ষের জবাবদিহিতার অভাব রয়েছে। ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ করতে হবে। 

    দুর্ঘটনার ভিন্ন তথ্যের কারণে পরিকল্পনা প্রণয়নে সমস্যা হয় জানিয়ে সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তানভীর সিদ্দিকী বলেন, ‘প্রপার ডাটা নেই, যার ফলে আমরা কাজ করতে পারি না।’

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকায় 'ফ্রেমস অফ মেমোরি: ফ্রম মস্কো টু বাংলাদেশ' চলচ্চিত্র উৎসবের উদ্বোধন
    2. পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    3. নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    4. আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    5. ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    6. কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
    7. নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে
    সর্বশেষ সংবাদ
    ঢাকায় 'ফ্রেমস অফ মেমোরি: ফ্রম মস্কো
টু বাংলাদেশ' চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

    ঢাকায় 'ফ্রেমস অফ মেমোরি: ফ্রম মস্কো টু বাংলাদেশ' চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

         ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা 
     নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার
এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬