Journalbd24.com

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ইন্ডিয়ান ওশান সম্মেলনে অংশীদারে গুরুত্ব ঢাকার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মে, ২০২৩ ১৪:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মে, ২০২৩ ১৪:০২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ইন্ডিয়ান ওশান সম্মেলনে অংশীদারে গুরুত্ব ঢাকার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মে, ২০২৩ ১৪:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মে, ২০২৩ ১৪:০২

    ইন্ডিয়ান ওশান সম্মেলনে অংশীদারে গুরুত্ব ঢাকার

    ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ১২-১৩ মে অনুষ্ঠিত হবে ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি) বা ভারত মহাসাগর সম্মেলন। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের সহযোগিতায় ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠেয় দুদিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর ও আইওসির প্রধান সমন্বয়কারী মাশফী বিনতে শামস বলেন, ‘একটি স্থিতিশীল ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারত্ব’ এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে ৪০টি দেশ ও আঞ্চলিক সংস্থার প্রায় ৩০০ প্রতিনিধি অংশ নেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের মধ্যে সম্মেলন ঘিরে প্রস্তুতি চলছে। এখনো সবকিছু চূড়ান্ত হয়নি। সবকিছু চূড়ান্ত হলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

    তিনি জানান, মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান এবং দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ছাড়াও অস্ট্রেলিয়া, জাপান, ভিয়েতনাম, ওমান, সিঙ্গাপুরসহ প্রায় ২১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ইতোমধ্যে সম্মেলনে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন।

    আইওসির প্রধান সমন্বয়কারী আরও জানান, ১৩ মে সুইডেনে ইইউ-ইন্দো প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামের বৈঠক হতে যাচ্ছে বলে আইওসি সম্মেলনে ইউরোপের দেশগুলো থেকে অংশগ্রহণ কম থাকবে। তবে ঢাকায় তাদের মিশনগুলোর প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন বলে আশা করছেন।

    মাশফী বিনতে শামস জানান, আমাদের প্রধানমন্ত্রী মনে করেন, এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের পাশাপাশি স্মার্ট বাংলাদেশের জন্যও পূর্বশর্ত হচ্ছে শান্তি ও স্থিতিশীলতা। তাই সবচেয়ে প্রতিশ্রুতিশীল অর্থনীতির আইওআর অঞ্চলের ভাগ্যোন্নয়নে এবারের সম্মেলনে শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি বহুপাক্ষিক নির্ভরতা এবং অংশীদারত্বের ওপর গুরুত্ব দেবে বাংলাদেশ।

    আইওসি প্রথমবারের মতো ২০১৬ সালে সিঙ্গাপুরে ৩০ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল। এরপর গত ছয় বছরে এই সম্মেলন শান্তি, নিরাপত্তা, সহযোগিতা, সমুদ্র অংশীদারত্ব, কৌশলগত, ভূ-রাজনীতিসহ নানা ইস্যুতে ভারত মহাসাগর অঞ্চলের (আইওআর) দেশগুলোর শীর্ষ পরামর্শমূলক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

    সম্মেলনের সম্ভাব্য সূচি: পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ মে সন্ধ্যা ৭টায় ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে এই সম্মেলনের উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানের আগে চারটি প্রি-কনফারেন্স অধিবেশন হবে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর আয়োজনে অংশগ্রহণকারী অতিথিরা নৈশভোজে অংশ নেবেন। সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থাৎ ১৩ মে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মোট পাঁচটি অধিবেশন হবে।

    জানা যায়, দুদিনের অধিবেশনগুলোতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে টেকসই ভবিষ্যতের জন্য অর্থনৈতিক রূপরেখা, শান্তি ও সমৃদ্ধির জন্য অংশীদারত্ব গড়ে তোলা, স্থিতিশীল অঞ্চল প্রতিষ্ঠা ও চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে আলোচনা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬