Journalbd24.com

সোমবার, ১৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির সিদ্ধান্ত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ মে, ২০২৩ ১৪:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ মে, ২০২৩ ১৪:৪৯

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির সিদ্ধান্ত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ মে, ২০২৩ ১৪:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ মে, ২০২৩ ১৪:৪৯

    মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির সিদ্ধান্ত

    মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ‘ডাই-এমোনিয়াম ফসফেট’ (ডিএপি) সার আমদানি করবে সরকার। মরক্কো’র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘ওসিপি এসএ’ ও ‘বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন’ (বিএডিসি)-এর মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় এ সার আমদানি করা হবে।

    এবার আমদানি করা হবে তৃতীয় লট। প্রতি মেট্রিক টনের এফওবি দর ৫৪১ দশমিক ৫০ ডলার হিসেবে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে মোট ব্যয় হবে ২ কোটি ১৬ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৩৩ কোটি ৪৩ লাখ টাকা। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র আগামী সভায় এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

    কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশের কৃষি উৎপাদনে ডিএপি সারের চাহিদা পূরণে বিএডিসি’র মাধ্যমে মরক্কো’র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘ওসিপি এসএ’ থেকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ২০১০-১১ অর্থবছর থেকে ডিএপি সার আমদানি করা হচ্ছে। সম্পাদিত চুক্তির আওতায় ২০২৩-২০২৪ সালে মরক্কো থেকে ১৩টি লটের মাধ্যমে মোট ৫ লাখ ২০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির কথা রয়েছে। পূর্বের চুক্তির শর্তগুলো বহাল রেখে গত বছর (২০২২ সাল) ২৩ অক্টোবর ওসিপি এসএ ও বিএডিসি’র মধ্যে ইতোপূর্বে সম্পাদিত চুক্তিটি নবায়ন করা হয়েছে। সম্পাদিত চুক্তি অনুযায়ী, সারের আন্তর্জাতিক বাজার দর সংক্রান্ত দুটি প্রকাশনা ‘আরগুস ফসফেট’ ও ‘ফার্টিকন’-এ প্রকাশিত এফওবি দর থেকে ১০ ডলার কমিয়ে আমদানিতব্য সারের মূল্য নির্ধারণ করা হয়। মরক্কো থেকে তৃতীয় লটের ডিএপি সার আমদানির জাহাজিকরণ সময়সীমা চলতি মাসের ২০ থেকে ২৫ মে সময়কালে নির্ধারণ-পূর্বক প্রাইস-অফার চাওয়ার প্রেক্ষিতে চুক্তির মূল্য নির্ধারণ পদ্ধতি মোতাবেক প্রতি মেট্রিক টনের দর ৫৪১ দশমিক ৫০ ডলার প্রস্তাব করেছে ‘ওসিপি এসএ’।

    সূত্র জানায়, ফসল উৎপাদনে ডিএপি সার একটি গুরুত্বপূর্ণ উপকরণ। নিরাপত্তা মজুদসহ দেশে ডিএপি সারের বাৎসরিক চাহিদা প্রায় ১৯ লাখ মেট্রিক টন। এর মধ্যে মাত্র ১ লাখ মেট্রিক টন ডিএপি সার উৎপাদন করে থাকে রাষ্ট্রায়ত্ত ‘বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন’ (বিসিআইসি)। অবশিষ্ট সারের মধ্যে বিভিন্ন দেশের সাথে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ১১ লাখ মেট্রিক টন ডিএপি সার আমদানির মাধ্যমে সারা দেশে সরবরাহ করে থাকে। অবশিষ্ট ৭ লাখ মেট্রিক টন ডিএপি সার বেসরকারি পর্যায়ে আমদানি ও সরবরাহ করা হয়ে থাকে।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    2. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    3. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    4. সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার
    5. সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    6. সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
    7. আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ 
পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা 
বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

     সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬