Journalbd24.com

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা   বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • পাঁচ দিনের মধ্যে সারাদেশে আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টির পূর্বাভাস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২৩ ১৩:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২৩ ১৩:৪০

    আরো খবর

    নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা
    রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন হাদি
    জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস
    মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান
    খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এলেন যেসব দেশের স্পিকার ও মন্ত্রীরা

    পাঁচ দিনের মধ্যে সারাদেশে আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টির পূর্বাভাস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২৩ ১৩:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২৩ ১৩:৪০

    পাঁচ দিনের মধ্যে সারাদেশে আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টির পূর্বাভাস

    দেশের দুইটি জেলায় মঙ্গলবার সারাদিন তীব্র তাপদাহ বয়ে গেছে। সেই সঙ্গে রাজধানীসহ সারাদেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়েও বয়ে গেছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ। গত কয়েক দিনের তাপপ্রবাহের পর এবার পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    মঙ্গলবার আবহাওয়ার বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় তাপপ্রবাহের পরিবর্তন হতে পারে।

    সারা দেশে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুর ও সৈয়দপুরে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রার সঙ্গে রাতের তাপমাত্রা যেন পাল্লা দিয়ে বাড়ছে।

    আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু দেশে বিস্তার লাভ না করায় তাপপ্রবাহ এমন বেড়েই চলছে। সাধারণ সময়ে জুন মাসের প্রথম সপ্তাহে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। তবে এবার ঘূর্ণিঝড় মোখার কারণে মৌসুমি বায়ু প্রবেশে ব্যাঘাত ঘটেছে। এই সপ্তাহের মধ্যেই টেকনাফ উপকূলে মৌসুমি বায়ুর বিস্তার লাভ করতে পারে।

    মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    যশোর, রাজশাহী, দিনাজপুর ও সৈয়দপুর জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট বিভাগসমূহ এবং রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

    বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ
    2. বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়
    3. নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন
    4. বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ
    5. প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত
    6. বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ
    7. বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের
শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ

    বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির 
উঠান বৈঠকে জনতার ভীড়

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়

    নার্সিং পেশা সম্মানের ও 
মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং 
কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড 
নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে 
যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া 
দরবারে পবিত্র শবে বরাত পালিত

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬