Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • কেন্দ্রে অনিয়ম দেখলে ভোট গ্রহণ বাতিল: সিইসি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২৩ ১৩:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২৩ ১৩:৪২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    কেন্দ্রে অনিয়ম দেখলে ভোট গ্রহণ বাতিল: সিইসি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২৩ ১৩:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২৩ ১৩:৪২

    কেন্দ্রে অনিয়ম দেখলে ভোট গ্রহণ বাতিল: সিইসি

    সিটি নির্বাচনের দিন কোনো কেন্দ্রে ভোট গ্রহণের সময় অনিয়ম দেখলে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

    বুধবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
     
    প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনের দিন যদি ভোটররা ভোট দিতে না পারেন। পোলিং এজেন্ট, প্রিসাইডিং অফিসার কিংবা সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা যদি কোনো বাধা সৃষ্টি করেন। তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব। প্রার্থীরা যদি পেশিশক্তি ব্যবহার করেন, আর আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আসে; তাহলে কঠোর ব্যবস্থা নেব। আমাদের হাতে অনিয়মের পর্যাপ্ত তথ্য এলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হবে।’

    রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভার আয়োজন করে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়। সভায় সিইসি বলেন, ‘আমি সবাইকে বলব নির্বাচনের দিন শান্ত হয়ে যান। আপনাদের সমর্থকদের ভোট দিতে উদ্বুদ্ধ করুন। সবাই যেন সুন্দরভাবে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে—সেই পরিবেশ তৈরি করুন।’

    কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনের আচরণবিধি প্রশ্নে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে। কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আর ইভিএম নিয়ে কোনো ধরনের সন্দেহ থাকলে আদালতে যান। আমাদের কাছে আর প্রশ্ন তুলবেন না। কারণ, এ বিষয়ে আর শুনতে চাই না। এ পর্যন্ত যদি ৭০০ থেকে ৮০০ নির্বাচন হয়ে থাকে, এর মধ্যে আমরা কোনো ভূত-পেত্নি দেখতে পাইনি।’

    নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, ‘নির্বাচনের স্বচ্ছতার বিষয়টা আমরা প্রথাগতভাবে জানব মিডিয়ার তরফ থেকে। আমরা সেদিন সব চ্যানেল ওপেন রাখি। মিডিয়ায় কীভাবে নির্বাচনের বিষয়টা উঠে আসছে সেটাও দেখব।’

    সিইসি বলেন, ‘মিডিয়ার ছবি তুলতে কোনো বাধা নেই। তারা ছবি তুলতে পারবে, শুধু ছোট বুথে যেতে পারবে না। ভোটকক্ষে সাংবাদিকেরা দুজন করে যাবেন, আবার আসবেন। এখানে ১০ মিনিটের বেশি থাকা যাবে না। মিডিয়ার মাধ্যমেই জানতে পারব কতটা সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে।’

    মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদ ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

    এ ছাড়া অনুষ্ঠানে সিটি নির্বাচনের মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। তাঁরা নির্বাচনের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করেন।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬