Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ১০ বছর পর জামায়াতকে সমাবেশের অনুমতি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জুন, ২০২৩ ১৩:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জুন, ২০২৩ ১৩:১৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ১০ বছর পর জামায়াতকে সমাবেশের অনুমতি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জুন, ২০২৩ ১৩:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জুন, ২০২৩ ১৩:১৯

    ১০ বছর পর জামায়াতকে সমাবেশের অনুমতি

    ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকের পরিবর্তে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীকে সমাবেশের মৌখিক অনুমতি দিয়েছে ডিএমপি।

    আজ শনিবার (১০ জুন) দুপুরে ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিএমপি থেকে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। তবে, এ ব্যাপারে লিখিত অনুমতি বা শর্ত দেওয়া হয়নি।

    আজ শনিবার দুপুর ২টায় সমাবেশ ও মিছিলের এ কর্মসূচি গত ৫ জুন সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছিল দলটি।

    সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক ও জামায়াতের প্রতিনিধিদলের প্রধান অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চেয়ে জামায়াত অনুমতি চেয়েছিল। ডিএমপি থেকে দুপুর দুইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মৌখিক অনুমতি দিয়েছে।

    জামায়াতে কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দলের আমির শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা ও আলেমদের মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ সমাবেশ ডেকেছে।

    জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা জানান, ‘আমরা সব সময় দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। বারবার আবেদন করার পরও গত দশ বছর ধরে আমাদেরকে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক কর্মসূচি পালনে অনুমতি দেওয়া হয়নি। সর্বশেষ পুলিশ ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি আমাদের অনুমতি দিয়েছিল।’

    পুলিশের অনুমতি না পেলেও জামায়াতকে বিভিন্ন ইস্যুতে রাজপথে কর্মসূচি পালন করতে দেখা গেছে। গত সোমবার (৫ জুন) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে সমাবেশ কর্মসূচি করতে চেয়েছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ। কর্মসূচির দিন সেখানে সকাল থেকে কঠোর অবস্থানে ছিল পুলিশ। অপ্রীতিকর ঘটনার শঙ্কায় ওই এলাকার অনেক দোকানপাটও খুলতে দেখা যায়নি।

    পুলিশের শক্ত অবস্থান দেখে পরে দলটির নেতারা সেদিনের কমর্সূচি স্থগিত করে একই স্থানে শনিবার (১০ জুন) সমাবেশ করার কথা সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন।

    এর আগে গত ২৯ মে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে ৫ জুনের সমাবেশের অনুমতি চাইতে গেলে জামায়াতের চার নেতাকে দুই ঘণ্টা আটকে রাখা হয়। পরে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, হয়ত জামায়াত নেতাদের বিষয়ে পুলিশের কাছে ভুল তথ্য ছিল।

    গত ৫ জুন রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছিল জামায়াত। অনুমতি চাইতে গেলে উল্টো  দলের চার নেতাকে আটক করে পুলিশ। অনুমতি না দেওয়ার কারণ হিসেবে পুলিশ বলেছিল, সাপ্তাহিক কর্মদিবসে সমাবেশ করলে যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি হবে। পরে জামায়াত কর্মসূচি স্থগিত করে ১০ জুন (শনিবার) বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার জন্য আবেদন করে। তার পরিপ্রেক্ষিতে পুলিশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি দেয়।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬