Journalbd24.com

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আড়াই হাজার কোটি টাকার ওষুধ কিনছে সরকার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুন, ২০২৩ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুন, ২০২৩ ১৪:৩৯

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    আড়াই হাজার কোটি টাকার ওষুধ কিনছে সরকার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুন, ২০২৩ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুন, ২০২৩ ১৪:৩৯

    আড়াই হাজার কোটি টাকার ওষুধ কিনছে সরকার

    আড়াই হাজার কোটি টাকার ওষুধ কিনছে সরকার। দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৪ হাজার ২০০টি কমিউনিটি ক্লিনিকের জন্য এই ওষুধ কেনা হবে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

    জানা গেছে, কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যানে চলতি ২০২২-২৩ অর্থবছরে জিওবি (উন্নয়ন) খাতের আওতায় সরকারি প্রতিষ্ঠান ‘এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড’ (ইডিসিএল) থেকে ‘সরাসরি ক্রয় পদ্ধতি’-তে এই ওষুধ ক্রয় করা হবে।

    কাল বুধবার অনুষ্ঠেয় ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ সভায় এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে।

    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সিবিএইচসির আওতায় দেশের সব উপজেলায় মোট ১৪ হাজার ২০০টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। লাইন ডাইরেক্টর, কমিউনিটি বেইজড হেলথ কেয়ার কর্তৃক গত ৬ মার্চ তারিখে ‘এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড’ থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে ২৭ প্রকার ওষুধসংবলিত প্রতি কার্টনে ২২ হাজার ১৬৫ টাকা হিসেবে মোট এক লাখ ১২ হাজার ৭৯০ কার্টন ওষুধ সর্বমোট ২৪৯ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার টাকায় ক্রয়ের প্রস্তাব স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছিল।

    সূত্র জানায়, চলতি ২০২২-২৩ অর্থবছরে ওষুধ সরবরাহের জন্য কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) ওপিতে জিওবি (উন্নয়ন) খাতে ২৫০ কোটি টাকার সংস্থান রয়েছে। চলতি অর্থবছরে কমিউনিটি ক্লিনিকের জন্য প্রকিউরমেন্ট প্ল্যানে ওষুধ ক্রয়ের বিষয়টি প্রশাসনিক অনুমোদন রয়েছে এবং সে অনুযায়ী বাজার যাচাই লক্ষ্যে কমিটি কর্তৃক ২৭ প্রকার ওষুধ ক্রয়ের লক্ষ্যে ২৪৯ কোটি ৯৯ লাখ ৯২ হাজার টাকার দাফতরিক প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া চলতি ২০২২-২৩ অর্থবছরের এডিপি বরাদ্দ অনুযায়ী বিভাজন অনুমোদন করা হয়েছে।

    জানা গেছে, অর্থের সংস্থান অনুযায়ী ১৪ হাজার ২০০টি কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহের জন্য সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে কমিউনিটি ক্লিনিকের জন্য অনুমোদিত তালিকার সব ওষুধ এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) থেকে ক্রয়ের সরকারি নির্দেশনা রয়েছে। সে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।

    এ বিষয়ে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) কর্তৃক গত ২৭ ফেব্রুয়ারি তারিখে ২৭ প্রকার ওষুধের একক দর সংশোধিত প্রস্তাব দাখিল করে। প্রস্তাবিত ওষুধের মোট মূল্য ২৪৯ কোটি ৯৯ লাখ ৯২ হাজার টাকা। এর মধ্যে ৭.৫ শতাংশ কমে নেগোশিয়েশনে প্রতি কার্টনের মূল্য ২৩ হাজার ৯৬২ টাকার স্থলে ২২ হাজার ১৬৫ টাকা হওয়ায় মোট মূল্য দাঁড়ায় ২৪৯ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার টাকা। এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) কর্তৃক প্রস্তাবিত টাকার ওপর দরপত্র মূল্যায়ন কমিটি ৭.৫ শতাংশ নেগোশিয়েশনের কারণে ১৮ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকা সাশ্রয় হওয়ায় নেগোশিয়েন কমিটির সভায় সাশ্রয়কৃত অর্থ দিয়ে সারা দেশে চলমান কমিউনিটি ক্লিনিকে ওষুধের চাহিদা বিবেচনায় ২৭ প্রকার ওষুধ সংবলিত অতিরিক্ত আরো ৮ হাজার ৪৫৯ কার্টন ওষুধ ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়। এতে মোট কার্টনের সংখ্যা দাঁড়াবে এক লাখ ১২ হাজার ৭৯০ কার্টন। যার মোট মূল্য দাঁড়াবে ২৪৯ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার টাকা। এর মধ্যে ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর ও ৭ শতাংশ হারে আয়কর রয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা
    2. পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২
    3. পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ
    4. আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।
    5. শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
    6. সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই
    7. পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২

    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    
সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

    সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

     পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬