Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ডিবি হেফাজতে আনার ৬ দিন পর লাশ মিলল হাসপাতালে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২৩ ১২:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২৩ ১২:৪৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ডিবি হেফাজতে আনার ৬ দিন পর লাশ মিলল হাসপাতালে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২৩ ১২:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২৩ ১২:৪৯

    ডিবি হেফাজতে আনার ৬ দিন পর লাশ মিলল হাসপাতালে

    ঢাকার তুরাগ থানার একটি হত্যা মামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত ৬ জুন রাজধানীর বাউনিয়া থেকে আলাল দেওয়ান (৫০) নামের এক ব্যক্তিকে তুলে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ১০ জুন আলালকে ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে। পরে শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার পর তিনি মারা যান।

    স্বজনদের অভিযোগ, ডিবি হেফাজতে নির্যাতনের কারণে আলাল মারা গেছেন। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

    জানা যায়, গত ৫ জুন রাতে রাজধানীর বাউনিয়ায় এক নারী খুন হন। ঘটনার পরদিন সন্ধ্যায় ওই বাড়ির দারোয়ান আলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে ডিবি পুলিশ।

    এরপর শুক্রবার (১৬) ডিবি থেকে ফোন করে জানানো হয় তিনি মারা গেছেন। তবে কীভাবে মারা গেলেন এ বিষয়ে ডিবির পক্ষ থেকে কিছুই বলা হয়নি।

    বাউনিয়া এলাকায় আলালের বাড়ি। তার বাবার নাম নূর উদ্দিন। ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি এলাকার হায়দার আলীর বাড়িতে দারোয়ানের চাকরি করতেন।

    এ বিষয়ে শনিবার (১৭ জুন) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক সংবাদমাধ্যমকে জানান, আলালকে একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল। অসুস্থ হয়ে পড়লে আদালতের নির্দেশে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    আলালের ফুফাতো ভাই নেহাজ উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ওই নারীর লাশ উদ্ধারের পরদিন সন্ধ্যায় (৬ জুন) আলালকে ডিবি তুলে নিয়ে যায়। এরপর তার ব্যাপারে পরিবারকে আর কিছু জানানো হয়নি।

    তিনি বলেন, আমাকে শুক্রবার (১৬ জুন) রাত ১০টার দিকে হৃদরোগ হাসপাতাল থেকে ফোন করে বলা হয়, আলাল মারা গেছেন। আমরা হাসপাতালে যাওয়ার পরও আমাদের লাশের কাছে যেতে দেওয়া হয়নি। তখন পুলিশ জানায়, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মরদেহ নিতে হবে।

    নেহাজের দাবি, আলালের বিরুদ্ধে কোনো মামলা নেই। শুধুমাত্র সন্দেহের জেরে তাকে তুলে নিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আলালের মরদেহের ছবিও তিনি দেখেছেন বলে জানান।

    জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় ডিবির পরিদর্শক সিদ্দিকুর রহমান আলালকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখান থেকে তাকে হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত অবস্থায় পেয়েছেন।

    মর্গ সূত্রে জানা গেছে, শনিবার (১৭ জুন) রাতে আলালের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মরদেহের সঙ্গে সুরতহাল প্রতিবেদন পাঠানো হয়নি।

    তুরাগ থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ জুন সকালে বাউনিয়ার একটি বাসা থেকে ফাতেমা আক্তার (৩৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ফাতেমার ভাই মুরাদ মিয়া তুরাগ থানায় ফাতেমার স্বামী সাইফুল ইসলামকে আসামি করে মামলা করেন। পরে সাইফুলকে পরে গ্রেফতার করা হয়।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬