Journalbd24.com

সোমবার, ১৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিদেশের আদলে এডিস নিয়ন্ত্রণে করনীয় কার্টুন বই তৈরি করেছি: ডিএনসিসি মেয়র
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২৩ ১৩:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২৩ ১৩:৪৮

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    বিদেশের আদলে এডিস নিয়ন্ত্রণে করনীয় কার্টুন বই তৈরি করেছি: ডিএনসিসি মেয়র

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২৩ ১৩:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২৩ ১৩:৪৮

    বিদেশের আদলে এডিস নিয়ন্ত্রণে করনীয় কার্টুন বই তৈরি করেছি: ডিএনসিসি মেয়র

    ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে শিক্ষকদের আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো.আতিকুল ইসলাম। তিনি বলেন, বিদেশের আদলে আমরা ইতিমধ্যে এডিস নিয়ন্ত্রণে করনীয় বিষয়ে কার্টুন বই তৈরি করে ফেলেছি। বিদেশে দেখেছি শিশুরা কার্টুন একে, রং করে এডিস মশা সম্পর্কে, লার্ভা কিভাবে জন্মায় সে সম্পর্কে শিখতে পারে৷

    শনিবার (১৭ জুন) বিকেলে লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি করতে ডিএনসিসি আওতাধীন এলাকার সকল স্কুল ও কলেজের অধ্যক্ষ/প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, শিক্ষকরাই যেকোনো বার্তা ছড়িয়ে দিতে পারেন শিক্ষার্থীদের মধ্যে। বাবা-মা'র পরে শিক্ষকরাই শিশুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকরা সুন্দর সুস্থ সমাজ গঠনের কারিগর। আমি শিক্ষকদের আহবান করছি আজকে থেকেই শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বার্তা ছড়িয়ে দিন। সুস্থতার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

    এসময় ডিএনসিসি মেয়র এডিসের প্রজননক্ষেত্র গাড়ীর পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, মাটির পাত্র, খাবারের প্যাকেট, অব্যবহৃত কমোড এগুলো দেখিয়ে উপস্থিত শিক্ষকদের সচেতন করেন।

    মেয়র বলেন, কি কি কারণে এডিস মশা জন্মায় সে বিষয়গুলো শিশুদেরকে জানাতে হবে। এডিস মশার ভয়াবহতা সম্পর্কে শিশুদের জানাতে হবে। আমরা বিদেশে দেখেছি কিন্ডারগার্টেন স্কুলের, প্রাইমারি স্কুলের শিশুদের এডিস মশা নিধনে সচেতনতা শিক্ষা দেয়া হয়। কারণ শিশুরাই বাসা বাড়িতে গিয়ে এটি এপ্লাই করবে। তারা বাবা-মা, দাদা-দাদি, নানা-নানিদের জানাবে বাসা বাড়ি পরিষ্কার রাখতে হবে, কোন ভাবেই পানি জমতে দেয়া যাবে না। তারা সবাইকে জানাবে কিভাবে এডিস মশা নিয়ন্ত্রণে রাখা যায়।

    তিনি আরও বলেন, বিদেশের আদলে আমরা ইতিমধ্যে এডিস নিয়ন্ত্রণে করনীয় বিষয়ে কার্টুন বই তৈরি করে ফেলেছি। বিদেশে দেখেছি শিশুরা কার্টুন একে, রং করে এডিস মশা সম্পর্কে, লার্ভা কিভাবে জন্মায় সে সম্পর্কে শিখতে পারে৷ আমরা ডিএনসিসি এলাকার স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য এক (১) লাখ বই ছাপানোর পরিকল্পনা নিয়েছি। তবে দেশের সকল শিক্ষার্থীদের জন্য জাতীয়ভাবে পাঠ্যপুস্তকে যদি এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয় তাহলে এই শিক্ষাটা ছড়িয়ে যাবে সমগ্র দেশে। শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।'

    ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে উল্লেখ করে মেয়র বলেন, বর্ষা মৌসুমে আজ বৃষ্টি, কাল রোদ। এমন রোদ বৃষ্টির ফলে এডিসের লার্ভা বেশি জন্মায়। কোনভাবেই পানি জমতে দেয়া যাবে না। সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, মশক কর্মী সবাই মাঠে কাজ করছে। কিন্তু আপনাদের নিজেদের ঘরে, বাড়ির ছাদে পানি জমিয়ে রাখলে সেটির দায় আপনাদের নিতে হবে। যারা ছাদে অব্যবহৃত কমোড, পাত্র, রঙের কৌটা, টায়ার এগুলো রেখে দিলে সেই দায় বাড়ির মালিক, অফিসের মালিক, স্কুল, কলেজ, মাদ্রাসার কর্তৃপক্ষের নিতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সবাইকে সচেতন হতে হবে।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    2. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    3. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    4. সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার
    5. সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    6. সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
    7. আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ 
পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা 
বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

     সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬