Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে: বিএসইসি কমিশনার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জুন, ২০২৩ ১৩:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জুন, ২০২৩ ১৩:৫১

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে: বিএসইসি কমিশনার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জুন, ২০২৩ ১৩:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জুন, ২০২৩ ১৩:৫১

    বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে: বিএসইসি কমিশনার

    বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ভুল কিংবা বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। পাশাপাশি তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিতে কাজ করতে হবে।

    মঙ্গলবার (২০ জুন) পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তথ্য অধিকার আইন ও এর সাথে সম্পর্কিত নানা বিষয়ে সচেতন এবং অবগত করার লক্ষ্যে ‘পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন অ্যাক্ট, রুলস অ্যান্ড গাইডলাইন অব রাইট টু ইনফরমেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    বিএসইসির উদ্যোগে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) ট্রেনিং একাডেমিতে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের প্রথম সেশন দুপুর ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিট এবং দ্বিতীয় সেশন বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

    বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সেমিনারটি উদ্বোধন করেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন।

    স্বাগত বক্তব্যের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অর্ডিন্যান্স, আইন ও বিধিমালার প্রেক্ষাপটে তথ্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। এরপর বিএসইসি’র উপপরিচালক জিয়াউর রহমান তথ্য অধিকার বাস্তবায়নে তথ্য অধিকার আইন, বিধি ও গাইডলাইন নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এসময় তথ্য অধিকার আইনের আলোকে বাংলাদেশের পুঁজিবাজারের প্রেক্ষাপটে তথ্যের উপযোগিতা এবং তথ্য প্রদান ও প্রাপ্তির সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রেজেন্টেশন উপস্থাপনার পর অংশগ্রহণকারীদের প্রশ্নের ভিত্তিতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

    সেমিনারের প্রথম সেশনের সমাপনী বক্তব্য রাখেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক(ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার এবং তার বক্তব্যের মাধ্যমে প্রথম সেশনের সমাপ্তি ঘটে। উক্ত প্রথম সেশনে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর এজিএম ও তদুর্ধ্ব কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

    ডিএসইর ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার পদমর্যাদার কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে সেমিনারের দ্বিতীয় সেশন শুরু হয় বিকেল ৪ টায়। দ্বিতীয় সেশনে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম। তথ্য প্রাপ্তি একটি অধিকার উল্লেখ করে তথ্য অধিকার আইন ও সংশ্লিষ্ট বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

    এরপর তথ্য অধিকার আইন ও সংশ্লিষ্ট বিষয়ে দুটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এবং বিএসইসি’র উপপরিচালক জিয়াউর রহমান। প্রেজেন্টেশন উপস্থাপনার পর অংশগ্রহণকারীদের প্রশ্নের ভিত্তিতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

    সবশেষে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো. আব্দুল হালিম। তিনি সকলকে তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে উদ্যোগী হতে বলেন।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬