Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • নিখোঁজের চার ঘণ্টা পর ভাগাড়ে মিলল বস্তাবন্দি শিশু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুন, ২০২৩ ১৩:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুন, ২০২৩ ১৩:১০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নিখোঁজের চার ঘণ্টা পর ভাগাড়ে মিলল বস্তাবন্দি শিশু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুন, ২০২৩ ১৩:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুন, ২০২৩ ১৩:১০

    নিখোঁজের চার ঘণ্টা পর ভাগাড়ে মিলল বস্তাবন্দি শিশু

    ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকার একটি ভাগাড় থেকে হুমায়রা নামে আড়াই বছর বয়সী এক শিশুকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে।

    শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করা হয়।

    উদ্ধার হওয়া হুমায়রা কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার সবজি বিক্রেতা আজিজুল ইসলামের মেয়ে। তারা জিরাবো পুকুরপাড় এলাকার একটি ভাড়া বাসায় থাকে। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট হুমায়রা।

    তার বাবা আজিজুল ইসলাম বলেন, ‘হুমায়রা সকালে নিখোঁজ হয়। দুপুর আড়াইটার দিকে ইগনাইট নাইট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জয়নাল আবেদিন তুহিনের মাধ্যমে খবর পাই, বাসার কাছের পরিত্যক্ত একটি গলির ময়লার ভাগাড়ে বস্তার মুখ বাঁধা অবস্থায় মেয়েকে পাওয়া যায়। তার গলায় গামছা পেঁচানো ছিল। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।’

    আজিজুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘৬ মাস আগে আমার স্ত্রীর ভাইয়ের (সমন্ধি) ছেলেকে প্রতিবেশী শাহিনুর ভাতের ফ্যান দিয়ে শরীর ঝলসে দেয়। এ নিয়ে তার চিকিৎসার জন্য প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়। পরে এ নিয়ে আমাদের বাড়িওয়ালা একটি সালিশ বৈঠক ডেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু তাতেও আমরা ব্যর্থ হই। টাকা চাইতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার সমন্ধিকে। এই ঘটনা জের ধরে তারা আমার শিশু সন্তানকে হত্যা ও গুম করার উদ্দেশে গলায় গামছা পেঁচিয়ে বস্তাবন্দি করেছে।’

    ঘটনাটি আশুলিয়া থানায় জানানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন বলেও জানান আজিজুল।

    শিক্ষক জয়নাল আবেদিন তুহিন বলেন, ‘দুপুরে স্কুলের পাশে একটি পরিত্যক্ত গলিতে এক টোকাই প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে। এরপর সে বস্তা খুলে দেখে ভেতরে এক শিশুর গলায় গামছা পেঁচানো অবস্থায় রয়েছে। এরপর ওই টোকাই চিৎকার দিলে আমরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করি। প্রথমে কৃত্রিম শ্বাস-নিশ্বাস চলাচলের জন্য শিশুর বুকে চাপ দেই। কিছুক্ষণের মধ্যে শিশুটি নাড়াচাড়া করলে তাকে দ্রুত আশুলিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থা দেখে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।

    ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটি বর্তমানে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন। এ বিষয়ে আশুলিয়া থানাকে জানানো হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬