যশোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৬
যশোরের লেবুতলা এলাকায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় লেবুতলার যশোর-মাগুরা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
এখনো নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অনলাইন ডেস্ক