Journalbd24.com

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • জাপানি মায়ের কাছেই থাকবে দুই শিশু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৩ ১২:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৩ ১২:৩৮

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জাপানি মায়ের কাছেই থাকবে দুই শিশু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৩ ১২:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৩ ১২:৩৮

    জাপানি মায়ের কাছেই থাকবে দুই শিশু

    জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা এখন থেকে তাদের মা নাকানো এরিকোর জিম্মায় থাকবে বলে আদেশ দিয়েছেন ঢাকা জেলা জজ আদালত।

    রোববার (১৬ জুলাই) ঢাকার জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান ভুঁইয়া বাবার আপিল খারিজ করে এ রায় দেন।

    এর আগে, গত ৬ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ইমরান শরীফের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী নাসিমা আক্তার লাভলী জাপানি দুই শিশু কার জিম্মায় থাকবে- এ সংক্রান্ত আপিল শুনানিতে বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তন চেয়ে আবেদন করেন। পর ওই আবেদনের শুনানি নিয়ে খারিজ করেন হাইকোর্ট।

    তার আগে গত ৯ মার্চ জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে বিদেশে নিয়ে যেতে জাপানি মায়ের আবেদন নাকচ করেন আপিল বিভাগ। একইসঙ্গে দুই শিশু কার জিম্মায় থাকবে এ সংক্রান্ত আপিল জেলা জজ আদালতকে তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। এ সময় পর্যন্ত দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা যেভাবে আছেন সেভাবেই থাকবে।

    প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

    আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম।

    ২০০৮ সালে জাপানি চিকিৎসক নাকানো এরিকো ও বাংলাদেশি-আমেরিকান নাগরিক শরীফ ইমরান (৫৮) জাপানি আইন অনুযায়ী বিয়ে করে টোকিওতে বসবাস শুরু করেন। তাদের ১২ বছরের সংসারে তিন কন্যাসন্তান জন্ম নেয়। তারা ৩ জনই টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের শিক্ষার্থী ছিলেন।

    ২০২১ সালের ১৮ জানুয়ারি শরীফ ইমরান-এরিকোর বিবাহ বিচ্ছেদ হয়। ২১ জানুয়ারি ইমরান আমেরিকান স্কুল ইন জাপান কর্তৃপক্ষের কাছে তার মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে যাওয়ার আবেদন করেন। কিন্তু এতে এরিকোর সম্মতি না থাকায় স্কুল কর্তৃপক্ষ ইমরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর এক দিন জেসমিন মালিকা ও লাইলা লিনা স্কুল বাসে বাড়ি ফেরার পথে বাসস্টপ থেকে ইমরান তাদের অন্য একটি ভাড়া বাসায় নিয়ে যান।

    গত ২৫ জানুয়ারি শরীফ ইমরান তার আইনজীবীর মাধ্যমে এরিকোর কাছ থেকে মেয়েদের পাসপোর্ট হস্তান্তরের আবেদন করেন। কিন্তু এরিকো ওই আবেদন প্রত্যাখ্যান করে মেয়েদের নিজ জিম্মায় পেতে আদেশ চেয়ে গত ২৮ জানুয়ারি টোকিওর পারিবারিক আদালতে মামলা করেন। আদালত ৭, ১১ ও ১৪ ফেব্রুয়ারি মেয়েদের সঙ্গে এরিকোর সাক্ষাতের অনুমতি দিয়ে আদেশ দেন।

    কিন্তু ইমরান আদালতের আদেশ ভঙ্গ করে মাত্র একবার মায়ের সঙ্গে দুই মেয়েকে সাক্ষাতের সুযোগ দেন। এরপর গত ৯ ফেব্রুয়ারি ‘মিথ্যা তথ্যের ভিত্তিতে’ ইমরান তার মেয়েদের জন্য নতুন পাসপোর্ট গ্রহণ করেন। ২১ ফেব্রুয়ারি জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে তিনি দুবাই হয়ে বাংলাদেশে চলে আসেন।

    গত ৩১ মে টোকিওর পারিবারিক আদালত জেসমিন মালিকা ও লাইলা লিনাকে তাদের মা এরিকোর জিম্মায় হস্তান্তরের আদেশ দেন। তবে দুই মেয়ে বাংলাদেশে থাকায় বিষয়টি নিয়ে তিনি বাংলাদেশের একজন মানবাধিকার কর্মী ও আইনজীবীর সঙ্গে পরামর্শ করেন। এরপর গত ১৮ জুলাই তিনি শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল
    2. আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা
    3. পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২
    4. পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ
    5. আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।
    6. শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
    7. সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই
    সর্বশেষ সংবাদ
    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের
পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল

    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল

    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২

    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    
সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

    সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬