Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • একদিনেই বদলি ৫১ ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৩ ১২:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৩ ১২:৫০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    একদিনেই বদলি ৫১ ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৩ ১২:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৩ ১২:৫০

    একদিনেই বদলি ৫১ ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি

    বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল হয়েছে। একদিনেই ডিআইজি (উপমহাপরিদর্শক) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৫১ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ১৬ জন ডিআইজি এবং ৩৫ জন অতিরিক্ত ডিআইজি। তাদের বেশ কয়েকজন পদোন্নতি পেয়ে নতুন পদে যোগদানের অপেক্ষায় ছিলেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি করা হয়। এর মধ্যে বরিশাল, রাজশাহী ও রংপুর রেঞ্জে নতুন ডিআইজি দেওয়া হয়েছে। নতুন কমিশনার (ডিআইজি) পেয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

    ১৬ ডিআইজি বদলি : আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. জামিল হাসানকে বরিশাল রেঞ্জে, রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আনিসুর রহমানকে রাজশাহী রেঞ্জে, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। কেএমপি কমিশনার (ডিআইজি) হয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মোজাম্মেল হক। আরএমপি কমিশনার হয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

    পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে ট্যুরিস্ট পুলিশে, সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসাবে পদোন্নতিপ্রাপ্ত) একেএম নাহিদুল ইসলামকে ডিআইজি হিসেবে সিআইডিতে, বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে, কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞাকে ঢাকা হাইওয়ে পুলিশে, রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদকে এন্টি টেরোরিজম ইউনিটে (এটিইউ) বদলি করা হয়েছে।

    এছাড়া বিশেষ শাখার (এসবি) ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত রখফার সুলতানা খানমকে পুলিশ একাডেমি সারদায়, ডিএমপির যুগ্ম কমিশনার মো. জাকির হোসেনকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এসবির মো. মনিরুজ্জামানকে এসবিতেই, পুলিশ সদর দপ্তরের আব্দুল্লাহিল বাকীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলামকে ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট হিসােব এবং ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. নজরুল ইসলামকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) হিসাবে বদলি করা হয়েছে।

    ৩৫ অতিরিক্ত ডিআইজি বদলি : গাজীপুর মহানগরী পুলিশের অতিরিক্ত কমিশনার মো. দেলোয়ার হোসেনকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে, পুলিশ সদর দপ্তরের মারুফ হোসেন সরদারকে ঢাকা রেঞ্জে, ঢাকা রেঞ্জের মুহাম্মদ সাইদুর রহমান খানকে পুলিশ স্টাফ কলেজে, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তীকে নৌপুলিশে, এসবির মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে ঢাকা রেঞ্জে, এসবির মো. সাজ্জাদুর রহমানকে ময়মনসিংহ রেঞ্জে বদলি করা হয়েছে। আরএমপির অতিরিক্ত কমিশনার মো. ফারুক হোসনকে এসবিতে, আরএমপির অতিরিক্ত কমিশনার সামসুন নাহারকে এসবিতে, ময়মনসিংহ রেঞ্জের আবিদা সুলতানাকে এসবিতে এবং রংপুর রেঞ্জের এএফএম আনজুমান কালামকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

    এছাড়া নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়কে রংপুর রেঞ্জে, সিলেট রেঞ্জের এমএ জলিলকে পুলিশ সদর দপ্তরে, খুলনা রেঞ্জের মো. ইকবালকে কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ হারুন অর রশীদকে সিলেট রেঞ্জে, সিলেট রেঞ্জের নাবিলা জাফরিন রীনাকে হাইওয়ে পুলিশে, ডিএমপির যুগ্ম কমিশনার লিটন কুমার সাহাকে সিলেট রেঞ্জে, এটিইউর আবদুল মান্নান মিয়াকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি), ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ মুসলিমকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে (এটিইউ), এটিইউর মোহাম্মদ হেমায়েতুল ইসলামকে আরএমপির অতিরিক্ত কমিশনার এবং হাইওয়ে পুলিশের জয়দেব চৌধুরীকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

    একই প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের মো. হাসানুজ্জামানকে খুলনা রেঞ্জে, খুলনা রেঞ্জের মো. আতিকুর রহমান মিয়াকে হাইওয়ে পুলিশে, রাজশাহী রেঞ্জের নরেশ চাকমাকে ট্যুরিস্ট পুলিশে, সিএমপির অতিরিক্ত কমিশনার ফয়সল মাহমুদকে রাজশাহী রেঞ্জে, র‌্যাবের পরিচালক চৌধুরী মঞ্জুরুল কবিরকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের দীন মোহাম্মদকে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট, রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট মো. আব্দুর রাজ্জাককে বগুড়া ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, বগুড়া ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ আবু সায়েমকে ময়মনসিংহ রেঞ্জে, পুলিশ স্টাফ কলেজের মো. মেহেদুল করিমকে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট এবং রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট এসএম আশরাফুজ্জামানকে সিআইডিতে বদলি করা হয়েছে।

    বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞাকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালক, বরিশাল মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুনকে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, এসবির মোহা. আহমার উজ্জামানকে গাজীপুর মহানগরী পুলিশের অতিরিক্ত কমিশনার, রাজশাহীর সারদা পুলিশ একাডেমির মো. হামিদুল আলমকে বরিশাল মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট মো. রেজাউল করিমকে এটিইউতে বদলি করা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬