Journalbd24.com

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে তামাকের কুফল সম্পর্কে আলোচনা সভা   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ ৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৩ ১৩:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৩ ১৩:০৮

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ ৫

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৩ ১৩:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৩ ১৩:০৮

    চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ ৫

    চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসিতে পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৪৫০ জন। যা উভয় দিক থেকে গতবারের চেয়ে কম।

    শুক্রবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১ টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

    ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ২১৬টি কেন্দ্রে ১ হাজার ৯২টি স্কুলের মোট পরীক্ষার্থী ১ লাখ ৫৪ হাজারের ৮১৯ জনের মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৫৩ হাজার ৩৮৩ জন।

    পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৬ জন। এরমধ্যে ছাত্র পাসের হার ৭৭.৭৫, জাগ্রত বছরের ছিল ৮৭.৩৩। ছাত্রী পাসের হার ৭৮.৭২, যা গত বছরের ছিল ৮৯.৬৯ শতাংশ। গেল বছরের মত এবারও ছাত্রদের থেকে ছাত্রী পাসের হার বেশি।

    এবার জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ১১ হাজার ৪৫০ জন যা গত বছর ছিল ১৮ হাজার ৬৬৪ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৫ হাজার ৪ জন এবং ছাত্রী সংখ্যা ৬ হাজার ৪৪৬ জন।

    এ বছর বিজ্ঞানে পাসের হার ৯৩.৮৪ শতাংশ, মানবিকে পাসের হার ৬৫.৪১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৮২.০৬ শতাংশ।

    এবার জিপিএ ৫ প্রাপ্ত ১১ হাজার ৪৫০ জনের মধ্যে বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৮৭১ জন, মানবিকে জিপিএ ৫ পেয়েছে ১৬২ জন এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৪১৭ জন।

    চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮৫.৪৩, মহনগর ব্যতীত চট্টগ্রাম জেলায় পাসের ৭৮.১০ শতাংশ। মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৮০.৬৫ শতাংশ।

    কক্সবাজার জেলায় পাসের হার ৭৭.২৫ শতাংশ, রাঙামাটি জেলায় পাসের হার ৬৭.৯২ শতাংশ, খাগড়াছড়ি জেলায় পাসের হার ৬৮.৩৭ শতাংশ এবং বান্দরবান জেলায় পাসের হার ৭০.৩০ শতাংশ। সকল সূচকেই এ বছর পরীক্ষার্থীরা বিগত বছরের তুলনায় ফল খারাপ করেছে।

    জিপিএ ৫ বৃদ্ধির ক্ষেত্রেও এগিয়ে আছে ছাত্রীরা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পিছিয়ে পড়া পার্বত্য এলাকায়ও এবার পাসের হার গত বছরের তুলনায় কমেছে।

    চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বার্তা২৪.কমকে বলেন, গতবারের তুলনায় পাসের হার কমেছে। এবার ফলাফল খারাপ হওয়ার অন্যতম প্রধান কারণ, এবার সব বিষয়ে পরীক্ষা হয়েছে। তাছাড়া এবার যারা পরীক্ষার্থী ছিল তারা ২০২০ সালের জেডিসিতে অটো পাস করেছে। মূলত সেই কারণেই এবার রেজাল্ট একটু খারাপ হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে তামাকের কুফল সম্পর্কে আলোচনা সভা
    2. বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে
    3. সান্তাহারে সরকারি পুকুরে মাটি উত্তোলনে জরিমানা
    4. কাহালুর বীরকেদার ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ
    5. নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
    6. সময়ের আগেই বন্ধ হচ্ছে ভাটা
    7. পোরশায় বসতবাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
    সর্বশেষ সংবাদ
    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে তামাকের কুফল সম্পর্কে আলোচনা সভা

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে তামাকের কুফল সম্পর্কে আলোচনা সভা

    বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে

    বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে

    সান্তাহারে  সরকারি পুকুরে মাটি উত্তোলনে  জরিমানা

    সান্তাহারে সরকারি পুকুরে মাটি উত্তোলনে জরিমানা

                                          কাহালুর বীরকেদার ইউনিয়নে 
ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

    কাহালুর বীরকেদার ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

     নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

    নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

    সময়ের আগেই বন্ধ হচ্ছে ভাটা

    সময়ের আগেই বন্ধ হচ্ছে ভাটা

    পোরশায় বসতবাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    পোরশায় বসতবাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬