Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সরকারি গাড়ি কেনার দাম পুনঃনির্ধারণ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৩ ১২:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৩ ১২:৩৯

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    সরকারি গাড়ি কেনার দাম পুনঃনির্ধারণ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৩ ১২:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৩ ১২:৩৯

    সরকারি গাড়ি কেনার দাম পুনঃনির্ধারণ

    সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য কেনা গাড়ির মূল্য বাড়ানো হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তারা এখন থেকে সর্ব্বোচ্চ প্রয় দেড় কোটি টাকা মূল্যের গাড়ি কিনতে পারবেন। এতো দিন তারা গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৯৪ লাখ টাকা ব্যয় করতে পারতেন। 

    এ বিষয়ে অর্থমন্ত্রণালয় থেকে নতুন পরিপত্র জারি করা হয়েছে।

    অর্থ মন্ত্রণালয় থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়িসহ সরকারি কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের যানবাহনের মূল্য রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ পুনঃনির্ধারণ করা হয়েছে। মূল্য পুনঃনির্ধারণে প্রায় সব ধরনের যানবাহনের দামই বাড়ানো হয়েছে। গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘বিভিন্ন ধরনের যানবাহনের মূল্য পুনঃনির্ধারণ সম্পর্কিত’ পরিপত্রটি জারি করা হয়েছে।

    পরিপত্রে বলা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানি কার, জিপ, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, কোস্টার মিনিবাস (এসি ও নন-এসি) ও ট্রাকের বাজারদর বিবেচনা করে যানবাহনের মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তরের যানবাহন কেনার অনুমতি বা বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে পুনঃনির্ধারিত মূল্য অনুসরণ করতে বলা হয়েছে।

    পরিপত্র অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তরের গ্রেড ১ ও ২ পর্যায়ের কর্মকর্তারা সর্বোচ্চ এক কোটি ৪৫ লাখ টাকা দামের জিপ কিনতে পারবেন। এ গাড়ির ইঞ্জিন ক্ষমতা দুই হাজার ৭০০ সিসির বেশি হবে না, যা আগেও বলা ছিল। 

    গ্রেড ৩ বা তার চেয়ে নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য কেনা যাবে ৬৫ লাখ টাকা দামের গাড়ি। এত দিন তাদের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা ছিল ৫৭ লাখ টাকা।

    অন্যান্যের মধ্যে সরকারি কর্মচারীদের ব্যবহারের জন্য সর্বোচ্চ ৫২ লাখ টাকার মাইক্রোবাস কেনা যাবে, যা আগে ছিল ৪৪ লাখ টাকা। এছাড়া, ৪৪ লাখ টাকার অ্যাম্বুলেন্সের বরাদ্দ বাড়িয়ে ৫৪ লাখ, ৩৫ লাখ টাকার প্রাইভেটকারের বরাদ্দ বাড়িয়ে ৪৫ লাখ টাকা এবং ৬৯ লাখ টাকার শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোস্টার বা মিনিবাস বাবদ বরাদ্দ বাড়িয়ে ৭৫ লাখ টাকা করা হয়েছে।

    এছাড়া, ২৮ লাখ টাকার সিঙ্গেল কেবিন পিকআপের ক্ষেত্রে দাম বাড়িয়ে ৩৮ লাখ টাকা, ৪৯ লাখ টাকার ডাবল কেবিন পিকআপের ক্ষেত্রে ৫৫ লাখ টাকা, ৪২ লাখ ২৯ হাজার টাকার নন-এসি বড় বাস কেনার ক্ষেত্রে দাম বাড়িয়ে ৪৬ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে চার শ্রেণির যানবাহন বাবদ বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে- নন-এসি মিনিবাস ৩২ লাখ টাকা, ৫ টনের ট্রাক ৩৯ লাখ টাকা, ৩ টনের ট্রাক ৩১ লাখ ৭৫ হাজার টাকা এবং মোটর সাইকেল এক লাখ ৪০ হাজার টাকা।

    অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ডলারের দাম ও বিশ্ববাজারে গাড়ির দাম বেড়ে যাওয়ায় যানবাহনের মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। তবে যানবাহনের মূল্য পুনঃনির্ধারণের পাশাপাশি নতুন যানবাহন ক্রয় বা প্রতিস্থাপনের বিষয়ে পরিপত্রে কিছু বলা হয়নি।

    এর আগে চলতি বছরের গত ২ জুলাই অর্থ বিভাগ থেকে জারিকৃত পরিপত্র অনুযায়ী, সরকারি ব্যয়ে কৃচ্ছ্র সাধনের লক্ষ্যে পরিচালন বাজেটের আওতায় মোটরযান (অর্থনৈতিক কোড নং ৪১১২১০১), জলযান (অর্থনৈতিক কোড নং ৪১১২১০২) ও আকাশযান (অর্থনৈতিক কোড নং ৪১১২১০৩) খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় বন্ধ থাকবে। তবে ১০ বছরের অধিক পুরনো মোটরযান প্রতিস্থাপনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদনক্রমে ব্যয়নির্বাহ করা যাবে। অন্য দিকে উন্নয়ন বাজেটের আওতায় সকল প্রকার যানবাহন (মোটরযান, জলযান ও আকাশযান) ক্রয় বন্ধ থাকবে। এ পরিপ্রেক্ষিতে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অর্থ বিভাগের অনুমোদনসাপেক্ষে ১০ বছরের অধিক পুরনো ব্যবহৃত গাড়ি প্রতিস্থাপন করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    সূত্র জানায়, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে ‘পরিবহন সরঞ্জামাদি’ খাতে ছয় হাজার ৫৫১ কোটি টাকা বরাদ্দ রয়েছে, তা থেকেই এসব গাড়ি কেনা হবে। সমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছরে এ খাতে আট হাজার ৮০ কোটি টাকার বরাদ্দ থাকলেও সরকারের কৃচ্ছ্রনীতির কারণে সংশোধিত বাজেটে তা কমিয়ে ৪ হাজার ৭১৮ কোটি টাকা করা হয়।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬