Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • উচ্চ শিক্ষায় ভর্তিতে ১০ হাজার টাকা অনুদান পাবে অসচ্ছল ও মেধাবীরা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৩ ১৩:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৩ ১৩:১১

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    উচ্চ শিক্ষায় ভর্তিতে ১০ হাজার টাকা অনুদান পাবে অসচ্ছল ও মেধাবীরা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৩ ১৩:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৩ ১৩:১১

    উচ্চ শিক্ষায় ভর্তিতে ১০ হাজার টাকা অনুদান পাবে অসচ্ছল ও মেধাবীরা

    উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ভর্তিতে ১০ টাকা করে অনুদান পাবেন স্নাতক ও সমমান পর্যায়ে ভর্তি ইচ্ছুক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা। আর আর্থিক এই সহায়তা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদরাসায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি সহায়তার জন্য ১০ হাজার টাকা সহায়তা দেয়া হবে। আগামীকাল সোমবার থেকে অনুদানের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। সূত্র জানায়, আগামীকাল ৭ আগস্ট থেকে এ সহায়তা পেতে অনলাইনে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে আগামী এক মাস পর্যন্ত অর্থাৎ ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
    সম্প্রতি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের সব জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বলেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। জানা গেছে, স্নাতক ও সমমান পর্যায়ে ১০ হাজার টাকা হারে শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

    চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসায় স্নাতক ও সমমান পর্যায়ের (অনার্স ও পাস কোর্স) ভর্তি হওয়া অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা দেয়া হবে। ভর্তি সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীকে নির্ধারিত লিংকে (যঃঃঢ়://িি.িবংবৎারপব.ঢ়সবধঃ.মড়া.নফ/ধফসরংংরড়হ/) প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণ ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা-২০২০ অনুসারে ২০২৩-২৪ অর্থবছর ভর্তি সহায়তা দেয়া হবে।

    প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটের ভর্তি সহায়তা সেবা বক্সে আপলোড করা ফরম ডউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থী যে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন সে শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের কাছ থেকে সুপারিশ নিয়ে আবেদন করতে হবে।

    জাতীয় বেতন স্কেলে ১৩ থেকে ২০তম গ্রেডের সব কর্মচারীর সন্তানকে আবেদনপত্রের সাথে অভিভাবকের অফিস প্রধানের দেয়া বেতন গ্রেডের প্রত্যয়ন সংযুক্ত করতে হবে। অন্যান্য শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের দেয়া শিক্ষার্থীর বাবা-মা অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার কম মর্মে প্রত্যয়ন সংযুক্ত করতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানের ভর্তি সহায়তা পেতে অগ্রাধিকার প্রাপ্তির প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে।

    ভর্তি সহায়তার আবেদনের সাথে সব শিক্ষার্থীকে সর্বশেষ শ্রেণীর পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র সংযুক্ত করতে হবে। ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে শিক্ষার্থীকে আগামী ৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর সিস্টেম ব্যবহার করে স্নাতক ও সমমান শ্রেণীর শিক্ষার্থীদের আবেদন করার জন্য বলেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬