Journalbd24.com

সোমবার, ১৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • নিজের ঠিকানা পেলো আরও ২২ হাজার পরিবার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৩ ১৪:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৩ ১৪:০৬

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    নিজের ঠিকানা পেলো আরও ২২ হাজার পরিবার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৩ ১৪:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৩ ১৪:০৬

    নিজের ঠিকানা পেলো আরও ২২ হাজার পরিবার

    প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পেলো আরও ২২ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবার। এ নিয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মোট ২ লাখ ৩৮ হাজার ৮৫১টি পরিবার ভূমিসহ স্থায়ী ঘর পেলো, যাদের থাকার জন্য নিজের কোনো জায়গা ছিল না।  

    বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মাঝে ঘর বিতরণ করেন।

    ২০২১ সালের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে ৬৩ হাজার ৯৯৯টি, ২০ জুন দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৩০টি এবং মুজিববর্ষে তৃতীয় পর্যায়ে দুই ধাপে মোট ৫৯ হাজার ১৩৩টি ঘর বিতরণ করা হয়েছে। এবার ২২ হাজার ১০১টি ঘর দেওয়া হচ্ছে। এর ফলে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে বিতরণ করা মোট ঘরের সংখ্যা হবে ২ লাখ ৩৮ হাজার ৮৫১টি।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২২ হাজার ১০১টি বাড়ি হস্তান্তরের মধ্য দিয়ে আরও ১২টি জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন। ৪১টি জেলার আরও ১২৩টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হলো। এর ফলে গৃহহীন ও ভূমিহীনমুক্ত মোট উপজেলার সংখ্যা হলো ৩৩৪টি। এই ১২টি জেলাসহ সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলার সংখ্যা দাঁড়ালো ২১টিতে।

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া বলেছেন, আশ্রয়ণ প্রকল্প বিশ্বে অনন্য প্রকল্প। কারণ, পৃথিবীর আর কোনো দেশে এত বিপুল সংখ্যক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে বাড়ি বিতরণ করা হয়নি।

    আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপের এটি দ্বিতীয় পর্যায়। ২০২৩ সালের ২২ মার্চ দ্বিতীয় ধাপের অধীনে প্রথম দফায় ৩৯ হাজার ৩৬৫টি বাড়ি বিতরণ করা হয়।

    প্রধানমন্ত্রী খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসত সোনার বাংলা পল্লি আশ্রয়ণ প্রকল্প, পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ-২ প্রকল্প এবং নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাহপুর আশ্রয়ণ প্রকল্পের সুবিধাগ্রহীতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

    তিনি মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, পিরোজপুর ও ঝালকাঠিকে গৃহহীন-ভূমিহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করবেন। এর আগে পঞ্চগড় ও মাগুরাসহ নয়টি জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।

    বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের বাড়ি ও জমির মালিকানা দেওয়ার উদ্যোগ নেন। আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত মোট ৮ লাখ ২৯ হাজার ৬০৭টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। পুনর্বাসিত মানুষের সংখ্যা ৪১ লাখ ৪৮ হাজার ৩৫ জন (একটি পরিবারে পাঁচ সদস্য ধরে)।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প ইতোমধ্যে ৫ লাখ ৫৫ হাজার ৬১৭ পরিবারকে সরাসরি পুনর্বাসন করেছে এবং ভূমি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের বিভিন্ন কর্মসূচির অধীনে পুনর্বাসন করা হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৯৯০ পরিবারকে।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    2. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    3. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    4. সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার
    5. সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    6. সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
    7. আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ 
পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা 
বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

     সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬