Journalbd24.com

সোমবার, ১৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • দশ ব্যাংক যৌথভাবে প্রতিষ্ঠা করতে চায় ডিজিটাল ব্যাংক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৩ ১৪:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৩ ১৪:০৫

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    দশ ব্যাংক যৌথভাবে প্রতিষ্ঠা করতে চায় ডিজিটাল ব্যাংক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৩ ১৪:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৩ ১৪:০৫

    দশ ব্যাংক যৌথভাবে প্রতিষ্ঠা করতে চায় ডিজিটাল ব্যাংক

    দেশের প্রচলিত ধারার ১০ ব্যাংক জোট করে একটি ডিজিটাল ব্যাংক গড়ার উদ্যোগ নিয়েছে। ১২৫ কোটি টাকার মূলধনের ব্যাংক গঠনে উদ্যোক্তা হিসেবে প্রতিটি ব্যাংক সমান ১০ শতাংশ শেয়ার নিয়ে অংশীদার হবে। প্রতিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ এমন প্রস্তাবে অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের নাম ‘ডিজি-১০ ব্যাংক পিএলসি’।

    ব্যাংকগুলো হচ্ছে– দি সিটি, ডাচ্-বাংলা, ইস্টার্ন, মার্কেন্টাইল, মিডল্যান্ড, মিউচুয়াল ট্রাস্ট, এনসিসি, প্রাইম, পূবালী এবং ট্রাস্ট। ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় জোটের প্রতিটি ব্যাংক সাড়ে ১২ কোটি টাকা করে মূলধন জোগান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও প্রথমে সিটি ব্যাংক ১৩ কোটি ৮৮ লাখ এবং পূবালী ব্যাংক ১৩ কোটি ৯০ লাখ টাকার মূলধন জোগান দেওয়ার ঘোষণা দেয়। ব্যাংক দুটি আগের এ সিদ্ধান্ত সংশোধন করেছে।

    জানা গেছে, বড় অঙ্কের গ্রাহকের পাশাপাশি নিজস্ব বিশাল নেটওয়ার্ক থাকায় শুরুতে মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে যৌথ মালিকানায় ডিজিটাল ব্যাংক গড়া নিয়ে কয়েকটি ব্যাংক আলোচনা করে। তবে বাংলালিংক একাই ৩০ শতাংশ মালিকানা দাবি করায় আলোচনা ভেস্তে গেছে। শেষ পর্যন্ত ব্যাংকগুলো নিজেরাই এ ব্যাংক গড়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে।

    ডিজিটাল ব্যাংক হলো সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদানকারী ব্যাংক। প্রচলিত ব্যাংকের মতো এ ব্যাংকে গ্রাহক আমানত রাখতে পারবেন, ঋণও নিতে পারবেন। এ কাজ সম্পূর্ণ অনলাইন ব্যবস্থায় হবে। জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য পরিচয় শনাক্তকরণের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে অ্যাকাউন্ট খুলবে এ ব্যাংক। প্রচলিত ব্যাংকের মতো এ ব্যাংকের কোনো শাখা থাকবে না। কার্যক্রম পরিচালনার জন্য শুধু প্রধান কার্যালয় থাকবে।

    ডিজিটাল ব্যাংক স্থাপনে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক আগ্রহীদের থেকে প্রস্তাব আহ্বান করেছে। গত ২১ জুন থেকে এ ধরনের ব্যাংকের লাইসেন্স পেতে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রথমে ১ আগস্ট পর্যন্ত আবেদন করার শেষ দিন ধার্য করলেও পরে তা বাড়িয়ে ১৭ আগস্ট করেছে। ডিজিটাল ব্যাংক গঠনের উদ্যোগ বিষয়ে জানতে চাইলে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন সমকালকে বলেন, প্রথাগত ব্যাংক গ্রাহকদের ‘স্মার্ট’ ব্যাংকিং সেবা দিতে পারে; কিন্তু কখনোই সম্পূর্ণ ডিটিজাল ব্যাংকিং সেবা দিতে পারে না। সেবা গ্রহণের কোনো না কোনো পর্যায়ে সশরীর ব্যাংক শাখায় যেতেই হয়। ডিজিটাল ব্যাংক এখানেই আলাদা। এখানে ব্যাংক এবং গ্রাহকের যোগাযোগ সম্পূর্ণ ভার্চুয়াল মাধ্যমে স্থাপিত হবে। কেউ কাউকে সরাসরি দেখবে না। সেবা হবে দ্রুত, যা অনেক ক্ষেত্রে প্রচলিত ব্যাংক দিতে পারে না।

    মাশরুর আরেফিন আরও জানান, ডিজিটাল ব্যাংক শুধু ‘রিটেইল ব্যাংকিং’ সেবা দেবে। এখানে ব্যক্তি ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঋণ আবেদনও করতে পারবেন। ডেবিট ও ক্রেডিট কার্ডও নিতে পারবেন। কিন্তু কোনো করপোরেট প্রতিষ্ঠান বা কোম্পানি ডিজিটাল ব্যাংকের সেবার আওতায় আসবে না। অর্থাৎ এখানে বড় ঋণ গ্রহণ বা আমদানি-রপ্তানির এলসি খোলা হবে না।

    প্রথাগত ব্যাংক হয়েও কেন ১০টি ব্যাংক ডিজিটাল ব্যাংক গড়তে যাচ্ছে– এমন প্রশ্নে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যাংকিং একটা আস্থার ব্যাপার। প্রচলিত ধারার ব্যাংকগুলো দীর্ঘদিনের অভিজ্ঞতায় মানুষের আস্থা অর্জন করেছে। ফলে শহর বা প্রত্যন্ত গ্রামের মানুষকে আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার সুযোগ ব্যাংকগুলো নিতে চায়।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    2. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    3. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    4. সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার
    5. সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    6. সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
    7. আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ 
পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা 
বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

     সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬