Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • করদাতা বেড়েছে ১২ লাখের বেশি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৩ ১২:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৩ ১২:৪৮

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    করদাতা বেড়েছে ১২ লাখের বেশি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৩ ১২:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৩ ১২:৪৮

    করদাতা বেড়েছে ১২ লাখের বেশি

    বিভিন্ন ধরনের নিবন্ধন, সনদ, লাইসেন্সপ্রাপ্তি, আবেদন জমা দেওয়াসহ ৩৮ ধরনের সেবা গ্রহণের সময় আয়কর রিটার্নের প্রমাণ জমা বাধ্যতামূলক করায় ২০২২-২৩ অর্থবছরে করদাতা বেড়েছে ১২ লাখ ৩৭ হাজার ৩৫৭ জন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২২ সালের ১ জুন থেকে ৩৮ ধরনের পরিষেবা পাওয়ার জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণ জমা দেওয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বর্তমানে ব্যক্তিগত আয়ের করশূন্য সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা। এ সীমার নিচে আয় হলে বর্তমানে কোনো আয়কর জমা না দিয়েই রিটার্ন স্লিপ পাওয়া যায়। এনবিআরের তথ্য অনুসারে, সরকারি সেবা পেতে রাজস্ব বোর্ডের নতুন বিধির কারণে ১২ লাখ ৩৭ হাজার ৩৫৭ জন নতুন করদাতা যুক্ত হয়েছে। এতে করদাতা শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএন) সংখ্যা ৯০ লাখে উন্নীত হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত, প্রায় ৭৭ লাখ টিআইএনধারী ছিল। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা বলেছেন, আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণ বাধ্যতামূলক করায় অনেক মানুষকে টিআইএন নিতে এবং ২০২২-২৩ অর্থবছরে আয়কর রিটার্ন জমা দিতে বাধ্য করেছে। ফলে আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা ১০ লাখের বেশি বেড়েছে এবং চলতি বছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রায় ৩৪ লাখ ব্যক্তি এবং ৩৩ হাজার ৯০৫ কর্পোরেট করদাতা তাদের ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন। ২০২১-২২ অর্থবছরে ২৫ লাখ ৯০ হাজার ৫৩১ ব্যক্তি এবং কর্পোরেট করদাতারা দেশব্যাপী তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছিলেন। নতুন টিআইএনধারীদের অনেকেই চলতি অর্থবছরে তাদের আয়কর রিটার্ন জমা দেবেন। কর দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে সময় লাগবে বলে জানান একজন সিনিয়র কর কর্মকর্তা। জানা গেছে, সারা দেশে ৩১টি অঞ্চলের মধ্যে খুলনা কর অঞ্চল থেকে গত বছর সর্বোচ্চ নতুন সংখ্যক করদাতা যুক্ত হয়েছে। আগের অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে টিআইএনধারীর সংখ্যা ১৮৭ শতাংশ বেড়ে ৮ লাখ ৫৬ হাজার ৩৮৫ জনে দাঁড়িয়েছে; যা ২০২১-২২ অর্থবছরে ছিল ২ লাখ ৯৮ হাজার ৮৯২ জন। খুলনা কর অঞ্চলের মধ্যে যশোর সার্কেলে সারা দেশে সর্বোচ্চ ৪০ হাজার আয়কর রিটার্ন জমা হয়। করদাতাদের সেবা বাড়াতে যশোর ও কুষ্টিয়ায় দুটি নতুন কর অঞ্চল খোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এনবিআর কর্মকর্তারা বলেছেন, অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণ বাধ্যতামূলক করায় আরও বেশি মানুষকে করের আওতায় আসতে উৎসাহিত করতে পারে। আগের বছরের একই সময়ের তুলনায় গত অর্থবছরে আয়কর সংগ্রহ ১০ দশমিক ০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ১ লাখ ২২ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে এনবিআর। ঢাকার কর অঞ্চল ৪, ৯ এবং ৮ গত বছর আয়কর আদায়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে। নিবন্ধিত করদাতাদের মধ্যে ১ হাজার ১০৩ ব্যক্তি এবং কোম্পানি উভয়ই বড় করদাতা হিসেবে বিবেচিত হয়। সর্বোচ্চ সংখ্যক নিবন্ধিত করদাতার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা, তারপর ঢাকা, রাজশাহী এবং গাজীপুর কর অঞ্চল-৩। সরকার প্রত্যক্ষ করের মাধ্যমে রাজস্বের ৫০ শতাংশ সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করে।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬