Journalbd24.com

সোমবার, ১৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশ ব্যাংকের ১৫ হাজার কোটি টাকার রেকর্ড আয়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৩ ১৩:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৩ ১৩:৪৬

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    বাংলাদেশ ব্যাংকের ১৫ হাজার কোটি টাকার রেকর্ড আয়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৩ ১৩:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৩ ১৩:৪৬

    বাংলাদেশ ব্যাংকের ১৫ হাজার কোটি টাকার রেকর্ড আয়

    ২০২২-২৩ অর্থবছর বাংলাদেশ ব্যাংক ১৫ হাজার কোটি টাকার বেশি আয় করেছে, যা এযাবৎকালে রেকর্ড। এ হার আগের অর্থবছরের চেয়ে ১৪৮ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরে আয় হয় ৬ হাজার ২৯ কোটি টাকা। এ আয় থেকে ব্যয় ও কর দেওয়ার পর গত অর্থবছর কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৪৮ কোটি টাকা। আগের বছরে এ অঙ্ক ছিল ৫৭৭৭ কোটি টাকা।

    গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক পর্ষদের বৈঠকে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক হিসাবের প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। ওই প্রতিবেদন থেকে কেন্দ্রীয় ব্যাংকের আয়, ব্যয় ও মুনাফার তথ্য জানা গেছে। সরকারকে দেওয়া প্রায় ১ লাখ কোটি টাকা ঋণ এবং বিদেশি মুদ্রার রিজার্ভে বিনিয়োগ থেকে আয় বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংকের আয়ে বড় উল্লম্ফন দেখা গেছে। প্রতিবেদন অনুযায়ী, নিট মুনাফার মধ্যে ১০ হাজার ৬৫২ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

    ২০১৯-২০ অর্থবছর বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ ৮৬০৮ কোটি টাকা আয় হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছর সরকারকে দেওয়া ঋণের সুদ থেকে ৭ হাজার কোটি টাকা এবং বাণিজ্যিক ব্যাংককে দেওয়া ঋণের সুদ হিসেবে ২ হাজার কোটি টাকা আয় হয়েছে। এ ছাড়া রিজার্ভ থেকে বিদেশি মুদ্রা বিনিয়োগে আয় হয় ৬ হাজার কোটি টাকা। গত অর্থবছর সরকার ব্যাংক থেকে ঋণ নেয় ১ লাখ ২৪ হাজার কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়েছিল ৯৭ হাজার ৬৮৪ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছর সরকার ও বাণিজ্যিক ব্যাংককে দেওয়া ঋণ থেকে সুদের আয় ছিল ৩ হাজার ১০ কোটি এবং বিদেশি মুদ্রা খাতে বিনিয়োগ থেকে আসে ২ হাজার ৮৮৯ কোটি টাকা।

    ২০২২-২৩ অর্থবছর মুনাফা বেড়েছে ৪ হাজার ৯৭১ কোটি টাকা বা ৮৬ শতাংশ। ২০২১-২২ অর্থবছর নিট মুনাফা হয় ৫ হাজার ৭৭৭ কোটি টাকা।

    ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স পাওয়া নগদ ফাইন্যান্সের ‘লাইসেন্স সমর্পণ’ বৈঠকে নেওয়া হয়। গত ১৭ মে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে চূড়ান্ত লাইসেন্স পাওয়ার পর ব্যবসা শুরুর আগেই কোম্পানিটি লাইসেন্স সমর্পণ করেছে।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    2. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    3. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    4. সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার
    5. সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    6. সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
    7. আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ 
পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা 
বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

     সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬