Journalbd24.com

শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান   বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • তিস্তাপাড়ে দেশের বৃহৎ সৌরবিদ্যুৎ প্ল্যান্ট বেক্সিমকোর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৩ ১৩:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৩ ১৩:৪২

    আরো খবর

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
    নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা
    রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন হাদি
    জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

    তিস্তাপাড়ে দেশের বৃহৎ সৌরবিদ্যুৎ প্ল্যান্ট বেক্সিমকোর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৩ ১৩:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৩ ১৩:৪২

    তিস্তাপাড়ে দেশের বৃহৎ সৌরবিদ্যুৎ প্ল্যান্ট বেক্সিমকোর

    দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড তৈরি করেছে বেক্সিমকো। গত ডিসেম্বর থেকে কেন্দ্রটির বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। উত্তরের জনপদ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদী চরের সাড়ে ছয়শ একর জমিতে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় ও এশিয়ার অন্যতম বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র। তিস্তা সোলার লিমিটেড নামের এই কেন্দ্রটি গড়ে তুলেছে বেক্সিমকোর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড। 

    এ মাসে শুরু দিকে গত (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠের সমাবেশ থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জে বেক্সিমকো পাওয়ার নির্মিত দুইশ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিস্তা পাড়ের লাটশালা এলাকায় বিশাল এই কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালে। বসানো হয় সাড়ে পাঁচ লাখ সোলার প্যানেল। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সুন্দরগঞ্জের তিস্তা পাড় থেকে রংপুর পর্যন্ত নির্মাণ করা হয়েছে ১২২টি টাওয়ারের ১৩২ কিলো ভোল্টের ৩৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন। নির্মাণ করা হয়েছে সাবস্টেশন, বসানো হয়েছে ইনভার্টারসহ সব ধরনের যন্ত্র। 

    বন্যা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে বিদ্যুৎকেন্দ্রটি রক্ষায় নির্মাণ করা হয়েছে বাঁধ ও চলাচলের জন্য সাত কিলোমিটার সড়ক। যার সুবিধা পাচ্ছেন স্থানীয়রা।

    রংপুর সফরে এসে উত্তরের মানুষে জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এই বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    গত ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে উৎপাদিত বিদ্যুৎ। এ কেন্দ্র থেকে দিনে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে  জাতীয় গ্রিডে। দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র তিস্তা সোলার লিমিটেড

    প্রকল্পটি নিয়ে বেক্সিমকো পাওয়ার লিমিটেড এর চেয়ারম্যান শায়ান এফ রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একটা রোডম্যাপ আছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, পরিবেশ রক্ষা নিয়ে। সরকার এটা নিয়ে অনেক কাজ করছে। বেক্সিমকো অনেক খাতে পাইওনিয়ার। আমরা মনে করি, এই রিনিউয়াবল এনার্জি সেক্টর ভবিষ্যৎ জ্বালানির জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। তাই আমরা এখাতে বিনিয়োগের সিদ্ধান্ত নেই।

    এই প্রকল্পটি শতভাগ বেক্সিমকো পাওয়ার লিমিটেডের মালিকায় উল্লেখ করে তিনি আরও বলেন, এই প্রকল্পে অর্থায়নে আমরা দেশে প্রথম সুকুক বন্ড চালু করি। এ প্রকল্পে আমাদের প্রায় ৩০০ মিলিয়ন ডলার খরচ হয়েছে। ভবিষ্যতে আমরা সরকারের পরিকল্পনা অনুযায়ী আরও সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চিন্তা করছি।

    এই প্রকল্প উত্তরবঙ্গে বিদ্যুৎ সরবরাহ বাড়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের সহায়ক পরিবেশ তৈরিতেও ভূমিকা ও কর্মসংস্থান সৃষ্টিতেও অবদান রাখবে বলে মনে করেন শায়ান এফ রহমান৷ 

    বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় সৌরবিদ্যুৎ উৎপাদনে জোর দেয়া হচ্ছে। উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জ্বালানি আমদানি কমাতে সরকারও এখাতে জোর দিয়েছে। যার গুরুত্বপূর্ণ অংশীদার বেক্সিমকো। উত্তরবঙ্গে আরও একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করছে দেশের শীর্ষ এই শিল্পগ্রুপ।

    সর্বশেষ সংবাদ
    1. বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
    2. নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
    3. বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
    4. হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ
    5. বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা
    6. বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল
    7. বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন
    সর্বশেষ সংবাদ
    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন

    বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬