Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ত্রিপক্ষীয় জ্বালানি শক্তি ভাগাভাগি দৃশ্যপট বদলে দেবে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৩ ১৩:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৩ ১৩:০২

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ত্রিপক্ষীয় জ্বালানি শক্তি ভাগাভাগি দৃশ্যপট বদলে দেবে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৩ ১৩:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৩ ১৩:০২

    ত্রিপক্ষীয় জ্বালানি শক্তি ভাগাভাগি দৃশ্যপট বদলে দেবে

    নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য শীঘ্রই ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তিকে আঞ্চলিক স্থিতিশীলতার প্রতীক হিসেবে দেখছেন ভারতের পররাষ্ট্র নীতি বিশ্লেষক ড. মহীপ। তার মতে ভারত, বাংলাদেশ এবং নেপালের মধ্যে জ্বালানি শক্তি ভাগাভাগি চুক্তি দক্ষিণ এশিয়া অঞ্চলের দৃশ্যপট বদলে দেবে। ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আনার বিষয়ে ইতোমধ্যেই নীতিগতভাবে সমঝোতা হয়েছে। চুক্তি সম্পন্ন হলে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতীয় গ্রিডের মাধ্যমে ট্রানজিট করে বাংলাদেশে ঢুকবে। সম্প্রতি একাধিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জানায় ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস। 

    ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ট্রান্সমিশন লাইনের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য নীতিগতভাবে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন নেপাল ইলেক্ট্রিসিটি অথরিটির (এনইএ) কর্মকর্তারা। এছাড়া এই বিষয়ে শীঘ্রই তিনটি দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে বলেও জানিয়েছেন তারা।

    এনইএ এর মুখপাত্র সুরেশ ভট্টরাই জানিয়েছেন, নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করার জন্য তিনটি দেশের মধ্যে ইতোমধ্যেই মৌখিক বোঝাপড়া সম্পন্ন হয়েছে। তিনি বলেন, প্রথম ধাপে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির বিষয়ে সমঝোতা হয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে একটি আনুষ্ঠানিক চুক্তি হবে।

    এনইএ এর ঊর্ধ্বতন কর্মকর্তা প্রবাল অধিকারী বলেছেন, নেপাল এবং বাংলাদেশ ইতোমধ্যেই পাওয়ার পারচেজ ডকুমেন্টে সম্মত হয়েছে। কিন্তু উভয় দেশের মধ্যে শুল্ক এবং বাণিজ্য মার্জিন এখনো চূড়ান্ত হয়নি। তিনি আরও বলেন, যদিও এই তিনটি দেশের (বাংলাদেশ, ভারত ও নেপাল) মধ্যে আনুষ্ঠানিক চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি, তারপরও পিপিএ এবং অন্যান্য শর্তাবলীর বিষয়ে ইমেলের মাধ্যমে সম্মত হয়েছে তিন দেশ।

    বর্ষা মৌসুমে অভ্যন্তরীণ প্রয়োজনের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি বিদ্যুৎ উৎপাদন করছে নেপাল। দেশটির মোট বিদ্যুতের ৯৭ শতাংশ উৎপাদিত হয় জলবিদ্যুৎ প্রকল্প থেকে। এই অতিরিক্ত বিদ্যুৎ বাংলাদেশের কাছে বিক্রি করবে দেশটি।

    বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস বলছে, চুক্তি সংক্রান্ত ঝুলে থাকা কিছু বিষয় শীঘ্রই চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া দীর্ঘমেয়াদে নেপাল থেকে ৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেনার পরিকল্পনাও করছে বাংলাদেশ।

    ভারতের পররাষ্ট্র নীতি বিশ্লেষক ড. মহীপ বলেন, ত্রিপক্ষীয় চুক্তিটি আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালনের যুগের সূচনা করবে। এটি নিরবিচ্ছিন্ন উপায়ে দক্ষিণ এশীয় অঞ্চলে জ্বালানি নিরাপত্তা জোরদার করবে। সকলের পারস্পরিক সুবিধার জন্য প্রতিবেশীদের মধ্যে এটি সহযোগিতার প্রমাণ। তিনি বলেন, বিশ্ব যখন শক্তির নিরাপত্তাহীনতায় ভুগছে, তখন এই অংশীদারিত্ব আশার আলো এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতীক হবে।

     
    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬