Journalbd24.com

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র: অর্থমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৩ ১৯:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৩ ১৯:৩৭

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র: অর্থমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৩ ১৯:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৩ ১৯:৩৭

    বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র: অর্থমন্ত্রী

    বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

    তিনি বলেন, দেশটির বিনিয়োগকারীরা জ্বালানি, কৃষি ও সেবা খাতসহ বেশ কয়েকটি খাতে বিনিয়োগ করতে চায়। এজন্য তারা বেশকিছু সুযোগ সুবিধা চেয়েছে।

    বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সৌজন্য সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ও এক্সেলারেট এনার্জির সিইও স্টিভ কোবস ৩০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় অর্থ মন্ত্রণালয়ের চারটি বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।

    অর্থমন্ত্রী বলেন, প্রতিনিধিদলের সদস্যরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্প খাতের প্রতিনিধিত্ব করেন। বিশেষ করে জ্বালানি, বিমা, কৃষি এবং অন্যান্য খাতের উদ্যোক্তা। তারা বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে চাচ্ছে। এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে। আমি তাদের বলেছি, বাংলাদেশে বিশ্বের অন্যান্য যেকোনো দেশের তুলনায় বিনিয়োগের জন্য অত্যন্ত আদর্শ জায়গা। এখানে বিনিয়োগ করে কোনো বিদেশি কোনো দিন ক্ষতির মুখে পড়েনি।

    তিনি বলেন, তারা কর রেয়াতসহ বেশকিছু সুযোগ চেয়েছে। এ বিষয়ে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগকারীদের জন্য যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে তা নতুন বিনিয়োগকারীরাও পাবেন। এসব সুযোগের বাইরে যদি কোনো বিষয় থাকে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে।

    অর্থমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চাই। চিরদিন আমদানিনির্ভর হয়ে থাকলে দেশের অর্থনীতিকে সুসংহত করা যাবে না। এ কারণে ‘মেইড ইন বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে নিয়ে আমরা এগুতে চাই। এতে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলেই অর্থনীতি একটি শক্তিশালী অবস্থানে দাঁড়াবে।

    এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, অনেকেই বলেন দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। যারা এ কথা বলেন তারা ঠিক বলেন না। করোনার পর  ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে যখন বিশ্ব অর্থনীতি অনিশ্চিয়তার মধ্যে নিমজ্জিত, অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে।

    দেশে সবকিছুর দাম বেড়ে গেছে, মূল্যস্ফীতি নিয়ে অর্থমন্ত্রী হিসেবে কী বলবেন-এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, যখন আমরা দায়িত্ব গ্রহণ করি তখন কত ছিল মূল্যস্ফীতি, ১২ দশমিক ৩ ছিল শতাংশ। সেখান থেকে এক মাস আমাদের ৯ শতাংশ হয়েছে। এছাড়া ৭ দশমিক ৫ শতাংশ হচ্ছে। এই দূরবস্থার মাঝেও মূল্যস্ফীতি ১২ দশমিক ৩ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।

    তিনি বলেন, জিনিসপত্রের দাম বাড়ে। দাম তো বাড়ছে? কারণ যুদ্ধ যে শুরু হয়েছে সেটা কবে শেষ হবে কেউ জানে না। এই অনিশ্চয়তার মধ্যে কতদিন আপনি অর্থনীতির হিসাব সময়মতো চালাবেন। তারপরও অনেক ভালো চলছে। সবাই বলে বাংলাদেশ সবার থেকে ভালো চলছে। আর আপনারা খারাপটা কামনা করেন কেন। ভালো কামনা করেন।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬