Journalbd24.com

সোমবার, ১৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ফ্রান্সের প্রেসিডেন্টের সফর, নতুন স্যাটেলাইট চুক্তিতে সই হচ্ছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:১৪

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    ফ্রান্সের প্রেসিডেন্টের সফর, নতুন স্যাটেলাইট চুক্তিতে সই হচ্ছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:১৪

    ফ্রান্সের প্রেসিডেন্টের সফর, নতুন স্যাটেলাইট চুক্তিতে সই হচ্ছে

    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আসন্ন বাংলাদেশ সফরকালে মহাকাশে আরও একটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের চুক্তি সই হচ্ছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশ ইতিপূর্বে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।

    ফ্রান্সের সহায়তায় এবার যে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে তার নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট-২। এটি একটি ‘আর্থ অবজারভেটরি’ ভূ-উপগ্রহ কেন্দ্র। এর মাধ্যমে পৃথিবী তথা বাংলাদেশের স্থলভাগ ও জলভাগ পর্যবেক্ষণ করা হবে।

    ভারতে জি-২০ সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ১০ সেপ্টেম্বর ইমানুয়েল ম্যাক্রোঁ সংক্ষিপ্ত সময়ের সফরে বাংলাদেশে আসছেন। ফরাসি প্রেসিডেন্টকে স্বাগত জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরবেন।

    জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন যুগান্তরকে বলেছেন, ‘অনেক দিন ধরেই ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে আসার কথা হচ্ছে। কিন্তু সময় ও সুযোগের অভাবে তিনি আসতে পারেননি। এখন ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানের সুযোগে আসছেন।’

    ফরাসি প্রেসিডেন্টের সফরকালে বড় কোনো চুক্তি হচ্ছে কি না জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘স্যাটেলাইট উৎক্ষেপণ ফ্রান্সের সহায়তার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হতে পারে।’ তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত আর কিছুই বলেননি।

    এদিকে, কিছু কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন নিয়ে শেখ হাসিনার সরকারের কাছে প্রশ্ন রাখার জন্য ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছে। প্যারিসভিত্তিক প্লানেট রিফিউজিস নামের একটি সংস্থা এক বিবৃতিতে বলেছে, ফরাসি প্রেসিডেন্টের উচিত বাংলাদেশে সুশীল সমাজের ওপর যে নিবর্তন চলছে তা বন্ধ করার জন্য আহ্বান জানানো।

    জানতে চাইলে বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রধান ড. শাহজাহান মাহমুদ বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ হলো একটি আর্থ অবজারভেটরি স্যাটেলাইট। এর মাধ্যমে পৃথিবীটা দেখা যাবে। ভূ-উপগ্রহ কেন্দ্রটি পৃথিবীর ছবি তোলে বাংলাদেশে পাঠাবে। বাংলাদেশে কৃষি ও অন্যান্য ক্ষেত্রে করণীয় অনেক কিছু জানা যাবে। পাশাপাশি, বাংলাদেশের সমুদ্রসীমা চিহ্নিত হওয়ায় আমাদের সমুদ্র অঞ্চল বৃদ্ধি পেয়েছে। ফলে সমুদ্র অঞ্চলে নজরদারি বাড়ানো সম্ভব হবে। বাংলাদেশের সমুদ্রসীমায় কেউ অনধিকার প্রবেশ কিংবা কোনো অপতৎপরতা চালাচ্ছে কি না সেটাও এই স্যাটেলাইটের মাধ্যমে জানা যাবে।’

    বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সঙ্গে এটার পার্থক্য কী জানতে চাইলে শাহজাহান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ টেলিভিশন স্টেশনের জন্য কাজে লাগছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর মাধ্যমে আর্থ অবজারভেশন করা যাবে। এর জন্য দুটি রাডার স্থাপন করা হবে। এ রাডারের মাধ্যমে ছবি পৃথিবীতে আসবে, যা বাংলাদেশের কাজে লাগবে।’

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ১০ সেপ্টেম্বর এক দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে আসছেন। প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন। সফরকালে ফরাসি প্রেসিডেন্ট ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বাংলাদেশের জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ম্যাক্রোঁর শীর্ষ বৈঠকের কথা রয়েছে।

    এ ছাড়া ফরাসি প্রেসিডেন্টের সম্মানে প্রধানমন্ত্রী আয়োজিত তার কার্যালয়ে (পিএমও) একটি ভোজসভায় ম্যাক্রোঁর যোগ দেওয়ার কথা রয়েছে। দুই নেতা দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করবেন বলে আশা করা হচ্ছে। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে অন্যান্যের মধ্যে থাকবেন দেশটির ইউরোপ এবং পররাষ্ট্র বিষয়কমন্ত্রী ক্যাথরিন কলোনা। সফর শেষে বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ফরাসি প্রেসিডেন্টের এই বাংলাদেশ সফর দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে দুই দেশের সরকার আন্তরিকভাবে আশা করছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন।

    বঙ্গবন্ধু-১ বাংলাদেশের প্রথম ভূউপরিস্থ যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এটি ২০১৮ সালের ১৯ মে মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে ৫৭তম দেশ হিসাবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয়।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    2. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    3. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    4. সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার
    5. সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    6. সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
    7. আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ 
পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা 
বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

     সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬