Journalbd24.com

সোমবার, ১৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • তিন হাজার স্মার্ট মিটার বসাবে চট্টগ্রাম ওয়াসা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৫২

    আরো খবর

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী

    তিন হাজার স্মার্ট মিটার বসাবে চট্টগ্রাম ওয়াসা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৫২

    তিন হাজার স্মার্ট মিটার বসাবে চট্টগ্রাম ওয়াসা

    পাইলট প্রকল্পের আওতায় নগরীতে প্রথম ধাপে ৩ হাজার স্মার্ট মিটার বসানোর কাজ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। মিটারগুলো বসানোর আগে পরীক্ষার জন্য বুয়েটে পাঠানো হলে বুয়েট থেকে পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন এই প্রকল্পের সংশ্লিষ্ট পরিচালক। প্রথম ধাপে চান্দগাঁও এলাকাসহ আশপাশের এলাকায় বসানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে চট্টগ্রাম ওয়াসা। আমেরিকার যে প্রতিষ্ঠানটি কাজ পেয়েছে তাদের লোকাল এজেন্ট পদ্মা স্মার্ট টেকনোলজি মিটার বসানোর কাজ করবে। আগামী ২ মাসের মধ্যে মিটার বসানো কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। যে এলাকায় স্মার্ট মিটারগুলো বসানো হবে ওই এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের বিলের হিসাব হবে এই ডিজিটাল মিটারে। মিটার রিডারদের কারণে গ্রাহকদের ভোগান্তি কমানোর লক্ষ্যে মিটার ব্যবস্থা ডিজিটালাইজেশনের উদ্যোগ নিয়েছে ওয়াসা। এসব মিটারে কোনো রিডার লাগবে না। হিউম্যান টাচ ছাড়াই মিটারের রিডিং অটো চলে যাবে সেন্ট্রাল সার্ভারে। এটা চালু করা গেলে পানি চুরি বন্ধ হয়ে যাবে। পানির অপচয়ও কমবে। যা বিশ্বমান অনুযায়ী হবে। এখন নগরীর ৭টি স্থানে ডিজিটাল মিটারের ট্রায়াল চালানো হয়েছে বলে ওয়াসা সূত্রে জানা গেছে।

    এই ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৗশলী মাকসুদ আলম আজাদীকে বলেন, স্মার্ট মিটারের কাজ আগামী ২ মাসের মধ্যে শুরু হবে। মিটার চলে এসেছে। পরীক্ষার জন্য বুয়েটে পাঠানো হয়েছে। সেখান থেকে পজিটিভ রিপোর্ট আসলে কাজ শুরু হবে। তার আগে আমাদের স্টোরের কিছু কাজ আছে। পাইলট প্রকল্প হিসেবে প্রথমে আমরা চান্দগাঁও ও আশেপাশের এলাকায় ৩ হাজার স্মার্ট মিটার বসাবো। পাইলট প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হলে পরবর্তীতে ধাপে ধাপে পুরো নগরীতে সব গ্রাহকদের আমরা স্মার্ট মিটারের আওতায় নিয়ে আসবো।

    জানা গেছে, যে এলাকায় স্মার্ট মিটারগুলো বাসানো হবে সেই এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের বিলের হিসাব হবে এই ডিজিটাল মিটারে। এছাড়া, অনলাইনে বিল প্রদানের জন্য পেমেন্ট গেটওয়েও থাকবে ডিজিটাল এই সিস্টেমে। চট্টগ্রাম ওয়াসার স্মার্ট মিটার স্থাপন প্রকল্পের পরিচালক ও চট্টগ্রাম ওয়াসার আইসিটি সার্কেলের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী শফিকুল বাসার আজাদীকে বলেন, পাইলট প্রকল্পের আওতায় ৩ হাজার মিটার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্মার্ট মিটার পাঠিয়ে পরীক্ষা করা হয়েছে। বুয়েটের টেস্ট রিপোর্ট এসেছে।

    অনেক পরীক্ষা–নিরীক্ষার পর লোরা গেটওয়ে ভিত্তিক মিটারের কার্যকারিতায় সফলতা পেয়েছি। পাইলট প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি ৬৯ লাখ টাকা। আমেরিকার যে প্রতিষ্ঠানটি কাজ পেয়েছে তাদের লোকাল এজেন্ট পদ্মা স্মার্ট টেকনোলজি মিটার বসানোর কাজ করবে। আগামী ২ মাসের মধ্যে মিটার বসানো কাজ শুরু হবে বলে জানান এ প্রকল্প পরিচালক।

    গত বছরের ১১ জানুয়ারি দরপত্র আহ্বান করা হয়। অটোমেটেড মিটার রিডিং ফিচারের স্মার্ট ওয়াটার মিটার সরবরাহের পাশাপাশি স্থাপন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও পালন করতে হবে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানকে।

    চট্টগ্রাম ওয়াসার রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, একজন মিটার পরিদর্শক ২ হাজার থেকে আড়াই হাজার মিটারের তথ্য সংগ্রহের দায়িত্বে থাকেন। এটি আসলেই অনেক কঠিন ব্যাপার। আশা করছি, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হলে পানির অপচয় রোধ হবে। ওয়াসার রাজস্বও বাড়বে।

    চট্টগ্রাম ওয়াসার সংশ্লিষ্ট সূত্র জানায়, এখনো বাড়ি বাড়ি গিয়ে মিটার দেখে বিল করে চট্টগ্রাম ওয়াসা। ৪২ জন মিটার পরিদর্শক দিয়ে প্রায় ৭৮ হাজার সংযোগের বিল তৈরি করতে হয়। এসব কারণে পানির ব্যবহারের সঠিক হিসাব না পাওয়ার অভিযোগ রয়েছে। আরও অভিযোগ রয়েছে, ওয়াসার মিটার পরিদর্শকরা রিডিং কম দেখান। টাকার বিনিময়ে অবৈধ সংযোগ দেন। ওই পানিগুলোকে নন–রেভিনিউ ওয়াটার হিসেবে দেখানো হয়। ডিজিটাল মিটারের মাধ্যমে বিল হিসাব করা গেলে পানির অপচয় ও অবৈধ বিক্রি রোধ করা যাবে বলে আশা করছেন ওয়াসার কর্মকর্তারা।

    চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা যায়, ২০১৯ সাল থেকেই অটোমেশনের দিকে যাওয়ার চিন্তা করছিল চট্টগ্রাম ওয়াসা। শুরুতে অ্যানালগ ও ডিজিটাল দুটি ডিভাইস সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু ক্যাবল কাটা পড়লে গোলমাল হতে পারে সে জন্য বিলিং সিস্টেম পরিচালনা করতে সম্পূর্ণ ডিজিটাল ডিভাইস খুঁজছিল কর্তৃপক্ষ। ২০২০ সালের শুরুর দিকে লোরা গেটওয়ে ভিত্তিক ৫টি স্মার্ট মিটার পরীক্ষামূলকভাবে বসানো হয়। নগরীর লালখানবাজার এলাকার হাইলেভেল রোড ও বাঘঘোনায় বসানো হয় এসব পরীক্ষামূলক মিটার। এক বছরের ব্যবহারে মিটারের কার্যকারিতার সফলতা পেয়ে এই পাইলট প্রকল্প গ্রহণ করে চট্টগ্রাম ওয়াসা।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    2. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    3. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    4. সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার
    5. সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    6. সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
    7. আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ 
পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা 
বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

     সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬