Journalbd24.com

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান   বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • গণভবনে বসছে জনপ্রতিনিধির মিলনমেলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:২৭

    আরো খবর

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
    নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা
    রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন হাদি
    জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

    গণভবনে বসছে জনপ্রতিনিধির মিলনমেলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:২৭

    গণভবনে বসছে জনপ্রতিনিধির মিলনমেলা

    দেশে প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করতে যাচ্ছে সরকার। ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ স্লোগানে আজ দিবসটি উদযাপন করা হবে। এ উপলক্ষে দেশের সব সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ৮ হাজার জনপ্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বসবে জনপ্রতিনিধির এই মিলনমেলা। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামায়াতে ইসলামীসহ সব দলের জনপ্রতিনিধি আমন্ত্রণ পেয়েছেন। অতীতে এত বিপুল সংখ্যক জনপ্রতিনিধির সঙ্গে দেশের কোনো প্রধানমন্ত্রীর বৈঠকের এমন নজির নেই। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই বৈঠকের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। বৈঠক থেকে তাদের কিছু বার্তা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

     জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠক থেকে প্রতিবছর জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের সিদ্ধান্ত হয়। ২৫ ফেব্রুয়ারিকে স্থানীয় সরকার দিবস হিসেবে নির্ধারণ করা হয়। পরে তারিখ পরিবর্তন করে ১৪ সেপ্টেম্বরকে স্থানীয় সরকার দিবস ঘোষণা করে সরকার।

    দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরও দৃঢ় হবে এবং সেবাপ্রাপ্তি প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরও সম্পৃক্ত করতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে আরও সেবামুখী কাজ করতে হবে।   জানা গেছে, আমন্ত্রণের ক্ষেত্রে দলীয় বিষয় বিবেচনায় নেওয়া হয়নি। মূলত স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতেই প্রধানমন্ত্রীর এ উদ্যোগ। বর্তমানে দেশে ৪ হাজার ৫৭৭টি ইউনিয়ন পরিষদ, ৩২৯টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ১২টি সিটি করপোরেশনসহ ৫ হাজার ৪৭৪টি স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের বাদ দিয়ে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব নয়। সেদিক থেকেও আজকের এই স্থানীয় সরকার দিবসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। পাশাপাশি এসব জনপ্রতিনিধির মাধ্যমে সরকারের একটি বার্তা দেওয়ারও চেষ্টা থাকবে। আর দলীয় কোনো অনুষ্ঠান না হওয়ায় দলমত নির্বিশেষে সব দলের জনপ্রতিনিধিরা এতে অংশ নেবেন বলে জানা গেছে।

    সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা বাহারুল আলম বাহার গতকাল বুধবার সন্ধ্যায় সমকালকে বলেন, এটা কোনো রাজনৈতিক সভা নয়; স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভা। জনপ্রতিনিধি হিসেবে আমি আমন্ত্রণপত্র পেয়েছি। সভায়ও যথাসময়ে যোগ দেব। গতকাল তিনি ঢাকায় পৌঁছেছেন বলে জানান। তাঁর সঙ্গে থাকা একই উপজেলার নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় জাতীয় পার্টির নেতা ফখরুল ইসলাম বলেন, আমাদের দলের সবাই কর্মসূচিতে যোগ দেবে।

    স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, এরই মধ্যে আমন্ত্রিত সব জনপ্রতিনিধির কাছে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন– সব সিটি করপোরেশনের মেয়র, ঢাকার দুই সিটির সব কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। যেসব জনপ্রতিনিধি বরখাস্ত ও কোনো মামলার চার্জশিটে নাম আছে, তাদের আমন্ত্রণ জানানো হয়নি বলে জানান স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হেমায়েত আকবর টিপু। তিনি জানান, প্রায় ৮ হাজার জনপ্রতিনিধি আমন্ত্রণপত্র পেয়েছেন।

    আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া সরকারের আরও কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং শীর্ষপর্যায়ের কর্মকর্তাও উপস্থিত থাকবেন।   

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি
    2. বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
    3. নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
    4. বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
    5. হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ
    6. বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা
    7. বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় তারেক রহমানের স্মৃতি 
বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি

    বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬