Journalbd24.com

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ইজারার মাধ্যমে ফের চালু হচ্ছে খুলনার দুই পাটকল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ২১:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ২১:০২

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইজারার মাধ্যমে ফের চালু হচ্ছে খুলনার দুই পাটকল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ২১:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ২১:০২

    ইজারার মাধ্যমে ফের চালু হচ্ছে খুলনার দুই পাটকল

    খুলনা অঞ্চলের বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের মধ্যে দুটি জেজেআই ও দৌলতপুর জুট মিল ইজারার মাধ্যমে আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে পাটকল দুটি হস্তান্তর করা হয়েছে ইজারাগ্রহীতা প্রতিষ্ঠানের কাছে। তারা আগামী মাসের মাঝামাঝি কারখানা দুটি চালুর প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। তবে নতুন ব্যবস্থাপনায় আস্থা পাচ্ছেন না চাকরিহারা উভয় পাটকলের শ্রমিকরা। তাদের দাবি, ইজারার পরিবর্তে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আবার পাটকল দুটি চালু হোক।

    বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) খুলনা আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়কারী গোলাম রব্বানী জানান, খালিশপুর শিল্পাঞ্চলে অবস্থিত দৌলতপুর জুট মিল ফরচুন গ্রুপকে ইজারা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর কারখানাটি হস্তান্তর করা হয়। ফরচুন গ্রুপ কারখানা চালুর জন্য এরই মধ্যে কাজ শুরু করেছে। তাদের মাসিক ভাড়া সাড়ে ৯ লাখ টাকা। এরই মধ্যে ফরচুন দুই বছরের ভাড়া অগ্রিম দিয়েছে বিজেএমসিকে। এ ছাড়া প্রায় দেড় মাস আগে যশোরের রাজঘাট এলাকার জেজেআই জুট মিল ইজারাগ্রহীতা প্রতিষ্ঠান আকিজ গ্রুপকে হস্তান্তর করা হয়। তারাও আগামী মাসে কারখানাটি চালু করতে পারে। চুক্তি অনুযায়ী, ৩০ মাসের মধ্যে পাটকলগুলো চালু করতে হবে।

    বিজেএমসি সূত্রে জানা গেছে, খুলনার ক্রিসেন্ট, খালিশপুর, ইস্টার্ন এবং যশোরের কার্পেটিং জুট মিলও ইজারার বিষয়টি প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মাসখানেকের মধ্যে অনুমোদন মিলতে পারে। খুলনার স্টার ও প্লাটিনাম জুট মিল ইজারা দেওয়ার জন্য আবারও দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। তবে আলীম জুট মিলের মালিকানা নিয়ে মামলা থাকায় ইজারার জন্য দরপত্র আহ্বান করা যায়নি। আঞ্চলিক সমন্বয়কারী গোলাম রব্বানী জানান, আগে পাটকলগুলোতে যেসব পণ্য উৎপাদন হতো, ইজারাগ্রহীতারা এখনও একই পণ্য উৎপাদন করবেন। আগে যেসব শ্রমিক কারখানাগুলোতে কাজ করতেন, তাদের মধ্যে যারা কর্মক্ষম, তাদের নিয়োগ দেওয়া হবে। কারণ তাদের কাজের অভিজ্ঞতা রয়েছে। যদিও নিয়োগের ক্ষেত্রে ইজারাগ্রহীতা প্রতিষ্ঠানের স্বাধীনতা রয়েছে।

    বন্ধ মিল চালু হলে শ্রমিক নিয়োগের বিষয়টি নিয়ে ফরচুন গ্রুপ ও আকিজ গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে এখনই কিছু বলতে রাজি হননি। তবে দৌলতপুর জুট মিল কারখানা কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন বলেন, মিল বন্ধের পর তিন বছর পেরিয়ে গেলেও সব শ্রমিকের বকেয়া টাকা এখনও পরিশোধ করা হয়নি। আমাদের দাবি ছিল, মিলগুলো আধুনিকায়ন করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করা হোক। কিন্তু আমাদের দাবি উপেক্ষা করে মিল ইজারা দেওয়া হয়েছে।

    পাটকল রক্ষায় গঠিত সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত ই খুদা বলেন, শ্রমিকদের দাবি ইজারার মাধ্যমে নয়, রাষ্ট্রীয় মালিকানায় রেখে মিলগুলো আবার চালু করা হোক। এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে গত ৪ সেপ্টেম্বর শ্রমিকরা সভাও করেন।

    প্লাটিনাম জুট মিল সিবিএর সাবেক সভাপতি খলিলুর রহমান বলেন, ইজারার মাধ্যমে মিল চালুর পর আগের শ্রমিকদের নিয়োগ দেওয়া হবে কিনা এবং বেতন কাঠামো কী হবে, তা আমরা জানি না। আমাদের দাবি, শ্রমিক নিয়োগের ক্ষেত্রে যেন আগে কর্মরতদের অগ্রাধিকবার দেওয়া হয়। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত থাকাকালে যে বেতন কাঠামো ছিল, তা বহাল রাখার দাবি জানান তিনি।

    বিজেএমসি সূত্রে জানা গেছে, বন্ধ ৯টি মিলের কাছে ২১৪ জন শ্রমিক নগদ ৬ কোটি ৯০ লাখ টাকা এবং ১ হাজার ৩১৫ জন শ্রমিকের ৭৭ কোটি টাকার সঞ্চয়পত্র পাওনা রয়েছে। কিছুসংখ্যক শ্রমিকের বিরুদ্ধে মামলা, নামের ভুলসহ বিভিন্ন প্রকার জটিলতা থাকায় তারা এখনও সব টাকা পাননি।

    লোকসানের কারণ দেখিয়ে ২০২০ সালের ২ জুলাই রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকল বন্ধ করে দিয়েছিল সরকার। এর ফলে বেকার হয়ে পড়েন প্রায় ৪১ হাজার শ্রমিক-কর্মচারী। তখন ইজারার মাধ্যমে আধুনিকায়ন করে তিন মাসের মধ্যে মিলগুলো আবার চালু করার ঘোষণা দিয়েছিল বিজেএমসি।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬