Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তার পরিমাণ বাড়ল
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৪০
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৪০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তার পরিমাণ বাড়ল

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৪০
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৪০

    বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তার পরিমাণ বাড়ল

    সরকারি হাট-বাজারের ইজারার আয় থেকে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় অনুদানের পরিমাণ বাড়াল সরকার। একই সঙ্গে এ অর্থ দিয়ে মুক্তিযোদ্ধাদের সহায়তার আওতাও বেড়েছে। সংশোধিত বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারি হাট-বাজারের ইজারালব্ধ আয়ের ৪ শতাংশ অর্থ ব্যয় নীতিমালা, ২০২২ থেকে এ তথ্য জানা গেছে। 

    সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সংশোধিত নীতিমালাটি জারি করেছে।

    সংশোধিত নীতিমালা অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য সরকারি সহায়তার পরিমাণ এক লাখ টাকা বেড়েছে। বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার পরিমাণ বছরে দুই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। 

    সংশোধিত নীতিমালা অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে অর্থ ব্যয়ের খাতের আওতা বাড়ানো হয়েছে। আগে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এ দুই খাতে অর্থ বরাদ্দের সুযোগ ছিল। নীতিমালা সংশোধন করে মুক্তিযোদ্ধা সংসদ সংশ্লিষ্ট বিবিধ কার্যক্রম যুক্ত করা হয়েছে।

    এখন হাট-বাজারের ইজারার আয়ের অর্থ থেকে মুক্তিযোদ্ধা সংসদ সংশ্লিষ্ট বিবিধ কার্যক্রমে অর্থ বরাদ্দ দেওয়া যাবে। তবে এ বিষয়ে বলা হয়েছে, উলি­খিত কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয়তার নিরিখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর অনুমোদনে এই খাতে অর্থ বরাদ্দ দেওয়া যাবে।

    নীতিমালা সংশোধন করে বলা হয়েছে, বিশেষায়িত হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের জটিল রোগের চিকিৎসা বা মুমূর্ষ রোগীর জরুরি অপারেশন ও চিকিৎসার ক্ষেত্রে ৭৫ হাজার টাকার অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে বিশেষায়িত হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বীর মুক্তিযোদ্ধার চিকিৎসা বাবদ বছরে সর্বমোট সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবে। 

    তবে শর্ত থাকে যে, চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে এ সংশ্লিষ্ট ব্যয় বিবরণী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

    আগে এ ক্ষেত্রে ৭৫ হাজার টাকার বেশি অর্থের প্রয়োজন হলে হাসপাতাল কর্তৃপক্ষের সুপারিশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ব্যয় করা যেত। সংশোধিত নীতিমালায় আরও বলা হয়েছে, মুক্তিযোদ্ধাদের চিকিৎসা মঞ্জুরির ক্ষেত্রে চিকিৎসাসেবার মান ও ব্যয় যাচাইয়ের উদ্দেশ্যে প্রয়োজনীয় সংখ্যক কমিটি গঠন করা যাবে। 

    কমিটির সদস্যদের সভায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট হাসপাতালের অনুকূলে বরাদ্দ করা অর্থ থেকে পরিপত্র দিয়ে নির্ধারিত হারে সম্মানি দেওয়া যাবে।

    এছাড়া নীতিমালায় বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় বিশেষায়িত হাসপাতালের তালিকায় জাতীয় হƒদরোগ ফাউন্ডেশন হাসপাতাল এবং গবেষণা ইনস্টিটিউট, মিরপুর, ঢাকা-এর পরিবর্তে ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, মিরপুর-২, ঢাকা’ করা হয়েছে। 

    স্থানীয় সরকার বিভাগের ২০১১ সালের ২১ সেপ্টেম্বর সরকারি হাট-বাজারের ব্যবস্থাপনা ইজারা পদ্ধতি ও এ থেকে প্রাপ্ত আয় বণ্টন সম্পর্কিত নীতিমালা এবং একই বিভাগের ২০১২ সালের ৭ মে’র পরিপত্র অনুযায়ী দেশের সরকারি হাট-বাজারের ইজারালব্ধ আয়ের ৪ শতাংশ অর্থ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয়ের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ব্যাংক হিসাবে জমা করার সরকারি নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে এ নীতিমালাটি করা হয়।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬