Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বঙ্গবন্ধু পরিবারের শহীদ ও জাতীয় ৩ নেতার কবর সংরক্ষণের উদ্যোগ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বঙ্গবন্ধু পরিবারের শহীদ ও জাতীয় ৩ নেতার কবর সংরক্ষণের উদ্যোগ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩৩

    বঙ্গবন্ধু পরিবারের শহীদ ও জাতীয় ৩ নেতার কবর সংরক্ষণের উদ্যোগ

    রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহীদ সদস্যদের ও জাতীয় তিন নেতার কবর স্থায়ী সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে করপোরেশনের বোর্ড সভায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।

    জানা গেছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ ১৭ জন শাহাদাত বরণ করেন। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বনানী কবরস্থানে দাফন করা হয়। এছাড়াও ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের শিকার চার জাতীয় নেতার মধ্যে তিন নেতার কবর বনানী কবরস্থানে রয়েছে।

    Unibots.in

    যাদের কবর স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে তারা হচ্ছেন- শহীদ তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম ও ক্যাপ্টেন এম মনসুর আলী। বনানী কবরস্থানে সমাহিত জাতীয় এই তিন নেতার কবর বিনামূল্যে স্থায়ীভাবে সংরক্ষণ করার ব্যবস্থা করা হবে।

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যসহ অন্যরা হলেন- বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শেখ আবু নাসের, শেখ কামাল, বেগম সুলতানা কামাল, শেখ জামাল, বেগম পারভীন জামাল, শেখ রাসেল, আব্দুন নঈম খান রিন্টু, শেখ ফজলুল হক মণি, বেগম আরজু মণি, আব্দুর রব সেরনিয়াবাত, বেবী সেরনিয়াবাত, আরিফ সেরনিয়াবাত, বাবু সেরনিয়াবাত, শহি সেরনিয়াবাত, লক্ষীর মা ও পোটকা। এই সতেরো জন শহীদ সদস্যদের কবর স্থায়ীভাবে সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করেছে ডিএনসিসি।

    গত ২০ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দ্বিতীয় পরিষদের ২২তম করপোরেশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রস্তাবটি উঠানো হলে তা পাস করেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।

    এ বিষয়ে ডিএনসিসি'র ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান বলেন, যে পরিবারের মাধ্যমে আমরা এই দেশ পেয়েছি, তাদের কবর স্থায়ীভাবে সংরক্ষণ করতে পেরে আমরা গর্ববোধ করছি।

    ২২ নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী বলেন, ২২তম করপোরেশন সভায় বনানী কবরস্থানে স্থায়ীভাবে সংরক্ষণের যে প্রস্তাব উপস্থাপন করা হয়েছে তা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রস্তাব পাস করতে পেরে আমি গর্বিত। আমি মেয়রকে ধন্যবাদ জানাই।

    এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বার্তা২৪.কম-কে বলেন, স্থানীয় সরকার কর্তৃক অনুমতি নিয়ে আমরা বাননী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ মোট ১৭ জন এবং জাতীয় চার নেতার মধ্যে তিনজনের কবর সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬