Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • চাঁদসহ বিএনপির তিন নেতার ৩ বছর সশ্রম কারাদণ্ড
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৩৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    চাঁদসহ বিএনপির তিন নেতার ৩ বছর সশ্রম কারাদণ্ড

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৩৮

    চাঁদসহ বিএনপির তিন নেতার ৩ বছর সশ্রম কারাদণ্ড

    রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদসহ তিনজনকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৮ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত এক মামলায় রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আল্লাম রোববার বিকালে এ রায় ঘোষণা করেন।

    রায় ঘোষণার সময় বিএনপি নেতা চাঁদসহ আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি হলেন ওয়াজ নবী ও আলিমুদ্দিন।

    এদিকে বিএনপি নেতাকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

    মামলার অভিযোগে জানা যায়, ২০০৪ সালে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ চারঘাট উপজেলার বামনদিঘি চকঝিকড়া টেকনিক্যাল স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন। ওই সময় তিনি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুলের জন্য ২২ জন শিক্ষক কর্মচারী নিয়োগ করেন। এর মধ্যে এলাকার সুজাউদ্দিন সবুরসহ দুই ব্যক্তি স্কুলে চাকরির জন্য বিএনপি নেতা চাঁদকে অপর দুই বিএনপি নেতা অয়েজ নবী ও আলিমুদ্দিনের মাধ্যমে মোট ১৪ লাখ টাকা দেন; কিন্তু তাদের চাকরি না দিয়ে বেশি টাকা নিয়ে অপর দুই ব্যক্তিকে চাকরি দেওয়া হয়।

    আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সুজাউদ্দিন সবুরসহ দুই ব্যক্তি ২০০৭ সালের সেপ্টেম্বরে বিএনপি নেতা চাঁদ, অয়েজ নবী ও আলিমুদ্দিনের বিরুদ্ধে আমলি আদালতে একটি মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে রোববার রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।

    আদালত সূত্রে আরও জানা গেছে, বাদীপক্ষে ছিলেন আইনজীবী আফতাব উদ্দিন আবুল ও অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সামশাদ মিতালি ও আব্দুল মালেক রানা।

    এদিকে বিএনপি নেতা চাঁদকে দণ্ড দিয়ে রায় ঘোষণার পরপরই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে তারা বিএনপি নেতা চাঁদের রায়কে ষড়যন্ত্রমূলক অ্যাখ্যা দিয়ে তা বাতিলের দাবি করেন।

    বিএনপি নেতা চাঁদের সশ্রম কারাদণ্ডের ঘটনাকে সরকারের ষড়যন্ত্র দাবি করে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ বিএনপির রাজশাহী মহানগর ও জেলা নেতারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

    এক বিবৃতিতে তারা বলেন, বিএনপি নেতা চাঁদকে নির্বাচনে অযোগ্য ঘোষণার কৌশল হিসেবে তাকে তড়িঘড়ি করে আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার মামলায় বিএনপি নেতা চাঁদকে গত ২৫ মে গ্রেফতার করা হয়। এর আগে ১৯ মে তিনি পুঠিয়ার শিবপুর হাইস্কুল মাঠের এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দিয়ে বক্তব্য দেন। সেই থেকে তিনি কারাগারে আছেন। বর্তমান তার বিরুদ্ধে ৫৫টি মামলা বিচারাধীন আছে বিভিন্ন আদালতে।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬